সাত সকালে শহর জুড়ে ইডির তল্লাশি, বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে ৬ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুম কাটতেই সকাল থেকে অ্যাকশন মুডে ইডি। এবার পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সাতসকালে কলকাতার একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে একটি বাড়িতে অভিযান চালায় ইডি আধিকারিকরা। বাড়িটির নাম লক্ষ্মীরামালয়। মঙ্গলবার সকালবেলা ওই বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যায় ৬ ইডি আধিকারিক। সেখানে থাকেন এক বস্ত্র ও এক নির্মাণ ব্যবসায়ী। দুজনেই সম্পর্কে ভাই। তাদের বিরুদ্ধে দুর্নীতির টাকা লেনদেনের হদিশ পেতেই অভিযান চালিয়েছে ইডি। বস্ত্র ব্যবসায়ী ও নির্মান ব্যবসায়ী দুই ভাই বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরীর বাড়িতে মঙ্গলবার সাত সকালে হাজির হন ৬ জন ইডি আধিকারিক। জানা গিয়েছে, ইডি আধিকারিকরা গিয়ে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি।

দীর্ঘক্ষণ ডাকাডাকির পর পাশের আবাসন থেকে এক নিরাপত্তা রক্ষী আসেন। ইডি আধিকারিকদের পরিচয় পেয়ে দরজা খুলে দেন তিনি। তারপরেই বাড়িতে ঢুকেনি আধিকারিকরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীকে দেখে ভেতরে তল্লাশি অভিযান চালায় তাঁরা। ওই বাড়িতে দুই ভাই ব্যবসায়ী। ঠিক কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বাড়ির মধ্যেই চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, কলকাতার ছটি জায়গায় ইডির বারোটি টিম অভিযান চালাচ্ছে। ইডি সূত্রে খবর, পুর দুর্নীতির ক্ষেত্রে কিছু প্রমাণ তাদের হাতে এসেছে। সেই প্রমাণের জন্যই মঙ্গলবার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সকাল থেকে ইডি আধিকারিকরা ওই বাড়িতে ঢুকলেও, দীর্ঘক্ষণ পেরিয়ে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে