SIR আতঙ্কে ফের আত্মহত্যা, মেয়ের বাড়িতে মিলল বৃদ্ধের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে ফের আত্মহত্যা। এবার বীরভূমের ইলামবাজারে। SIR  হলে দেশ ছাড়া হতে হবে এই ভয়ে আত্মহত্যা করেছেন বীরভূমের ইলামবাজারের ৯৫ বছরের বৃদ্ধ ক্ষিতীশ মজুমদার। বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কাঁটা হয়ে ছিলেন তিনি। মেয়ের বাড়িতে বৃদ্ধির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ক্ষিতীশ মজুমদারের। SIR আতঙ্কেই আত্মহত্যা করেছেন বৃদ্ধ, এমনটাই অভিযোগ পরিবারের। যদিও তাঁরা এখনও পর্যন্ত কোনও পুলিশি অভিযোগ দায়ের করেননি।

ভোটার তালিকায় বিশেষ সংশোধনী বা SIR রাজ্যে ঘোষিত হওয়ার পরেই পড়ে হিয়েছে হুলুস্থূল। SIR ঘোষিত হওয়ার আগে নাম বাদ পড়ার আশঙ্কায় আত্মহত্যা করেছিলেন নেতাজীনগর রিজেন্ট পার্কের এক বাসিন্দা। সদ্য উত্তর ২৪ পরগণার পানিহাটিতে প্রদীপ কর নামে ৫৬ বছর বয়সী এক প্রৌঢ় আত্মহত্যা করেছেন ভাই বোনদের NRC হওয়ার আশঙ্কায়। আতঙ্কের কারণ হিসাবে একটি ডায়েরিতে NRC কেই দায়ী করে গিয়েছেন তিনি।

SIR আতঙ্কে আত্মঘাতী হওয়া বৃদ্ধের মেয়ের বাড়ি বীরভূমের ইলামবাজারের খয়েরবুনি গ্রামে। ক্ষিতীশ মজুমদার ছিলেন পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বাসিন্দা। বর্তমানে হাসপাতালে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে বৃদ্ধের দেহ। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। ক্ষিতীশ মজুমদারের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বেশ কিছুদিন ধরে SIR নিয়ে চিন্তায় ছিলেন তিনি। বাংলাদেশে পুশ ব্যাকের ভয় পেতেন। সেকথা বলতেনও সকলকে। প্রথমদিন থেকেই নথিপত্র নিয়ে চিন্তিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে ক্ষিতীশ মজুমদারের নাম ছিল না। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার ও তৃণমূল নেতৃত্বের দাবি এর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।

পশ্চিমবঙ্গে বহু মানুষ আতঙ্কিত রয়েছেন SIR ঘোষণা হওয়ার পর। বুধবার দিনহাটার বাসিন্দা বছর ষাটেকের বৃদ্ধ খাইরুল শেখ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার জন্য খাইরুল আতঙ্কিত ছিলেন প্রথম থেকেই। বৃদ্ধের নাম খাইরুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম আসে খয়রু শেখ।। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলেন। ২৭ অক্টোবর সোমবার SIR ঘোষণা হওয়ার পর থেকেই খাইরুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা