অসুস্থ ছেলেকে দেখতে এসে পথ হারালেন বৃদ্ধা, পুলিশের সাহায্যে ফিরলেন পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছে ছেলে। বীরভূমের খয়রাশোলের ভীমগড়ের রতনপুর থেকে ছেলেকে দেখতে দুর্গাপুরে এসেছেন অশীতিপর বৃদ্ধা। তারপরেই বিপত্তি। বুঝতে না পেরে রাস্তা হারিয়ে ফেলেন তিনি। তখনই মুশকিল আসান হন ট্রাফিক পুলিশ। খুঁজে খুঁজে ছেলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ট্রাফিক গার্ড সৌরভ দাস।

জানা গিয়েছে, ছেলে অসুস্থ হয়ে হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছে। তাঁকে দেখতে বীরভূম থেকে  দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের সামনে চলে আসেন পরিমাল পাঁজা (৮০) নামে বৃদ্ধা। সেখানে এসে অসহায় হয়ে ঘোরা ফেরা করছিলেন তিনি। কোথায় যাবেন, জানেনা। তাঁকে অসহায় হয়ে ঘুরে বেড়াতে দেখে এগিয়ে আসেন কর্তব্যরক ট্রাফিক গার্ড সৌরভ দাস। বৃদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন। কথা বলে বিষয়টি ট্রাফিক গার্ড ওসি সুকান্ত দাসের নজরে আনেন। সঙ্গে সঙ্গে সুকান্তবাবু সেখান পৌঁছান। তিনি কথা বলে ফোন নম্বর চান।  বৃদ্ধা একটি নম্বর দিলে ফোনে যোগাযোগ করে পুলিশ। তারপরেই বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা হয়।

কথা বলে জানতে পারেন, বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন । তারপরেই ওই বৃদ্ধা নিয়ে নিয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে ট্রাফির ওসি সুকান্ত দাস পরিবারের কাছে পৌঁছে দেন বৃদ্ধাকে। পুলিশের এই মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন বৃদ্ধার পরিবার। পুলিশের নর পড়ার কারণে বৃদ্ধাও ফিরতে পরেছেন পরিবারের কাছে। নাহলে বড় বিপদে পড়তে পারতেন ওই বৃদ্ধা। পরিবারের কাছে ফিরতে পেরে নিশ্চিন্ত বৃদ্ধাও। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত