বিএলএ’‌দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, জেলাশাসকদের ফরমান জারি নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর শুনানিতে যাতে প্রবীণ মানুষজন এবং বৈধ ভোটারদের হয়রানি না হয় তার জন্য তাঁদের পাশে বিএলএ’‌দের থাকতে বলেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, বুথ স্তরের এজেন্টদের (বিএলএ–২) এসআইআর শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না। হুগলি জেলার বিধায়ক আজ, সোমবার প্রবীণ নাগরিকদের হয়রানি দেখে এবং বিএলএ–২’‌দের ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন। এই ঘটনার পর জেলাশাসকদের এসআইআর শুনানি কেন্দ্রে বুথ স্তরের এজেন্টদের ঢুকতে না দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানি কেন্দ্রে কোনও রাজনৈতিক দলের এজেন্ট ঢুকলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। শুনানির প্রক্রিয়া চলার ক্ষেত্রে জেলাশাসকদেরই নিশ্চিত করতে হবে। এমনই ফরমান জারি হয়েছে।

এদিকে রবিবার তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনানি কেন্দ্রে এজেন্টদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রের খবর। আর শুনানি কেন্দ্রের বাইরে ‘‌হেল্প ডেস্ক’‌ করার নিদানও দিয়েছিলেন। সেখানে আজ, সোমবার বিএলএ–২’দের শুনানি কেন্দ্রে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আর তাই আজ‌ সেই নির্দেশ মেনে হুগলিতে বিধায়ক অসিত মজুমদার তৎপর হয়ে ওঠেন। চুঁচুড়া–মগড়া ব্লক অফিসে গিয়ে শুনানি বন্ধ করে দেন তিনি। এমনকী কেন বিএলএ’‌দের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না?‌ এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা চান।

অন্যদিকে সেই ব্যাখ্যা না পেয়ে বন্ধ করে দেন শুনানি প্রক্রিয়া। যদিও পরে আবার তা শুরু হয়। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, কোনও রাজনৈতিক দলের এজেন্টকে শুনানির সময় কেন্দ্রে উপস্থিত থাকতে দেওয়া যাবে না। তার জন্য শুনানি প্রক্রিয়া বন্ধ করেও রাখা যাবে না। প্রয়োজনে জেলাশাসককে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে এবং বিষয়টি পর্যালোচনা করতে হবে। একইসঙ্গে বিএলএ’‌রা যাতে শুনানি কেন্দ্রে না ঢুকতে পারেন এবং শুনানি যেন বন্ধ না হয়, এই দুটি বিষয়কেই নিশ্চিত করতে নলা হয়েছে জেলাশাসকদের।

এছাড়া এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস বিধায়ক জানান, অভিষেক এবং মমতা বনডদ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, তিনি তা পালন করবেন। অযথা প্রবীণ নাগরিকদের শুনানিতে ডেকে নির্বাচন কমিশন হেনস্তা করছে। বয়স্ক ও অসুস্থ মানুষদেরও লাইনে দাঁড়াতে হচ্ছে। এজেন্টরা কেন শুনানিতে থাকবেন না?‌ তোলেন প্রশ্ন। এখন মানবিক কারণে তিনি অবস্থান তুলে নিচ্ছেন। কিন্তু পরে আবারর শুনানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়ে, কয়েক ঘণ্টা পর হস্টেল থেকে উদ্ধার IIT বম্বের পড়ুয়ার দেহ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে