কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি গঠন, নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে বাংলায়। মোট ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বিধানসভা নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এবার বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি গঠন করা হল।

এদিকে এই জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটি গঠন করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর। আর আজ, রবিবার দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠকে বসবে এই জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি। সেখানেই এই জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটি ঠিক করবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। কীভাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে সেটাও তারা ঠিক করবে। এই কমিটিতে রয়েছেন স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের নোডল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফের আইজি ও স্টেট ফোর্স কো–অর্ডিনেটর শলভ মাথুর। জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটিতে রয়েছেন স্টেট সিএপিএফ কো–অর্ডিনেটর গৌরব শর্মাও।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই রাজ্যের মুখ্যসচিব, ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, চার কমিশনারেটের কমিশনার, জেলাশাসক থেকে ডিআইজি সবই পাল্টে দেওয়া হয়েছে। আর তার পরই এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি করা হল—জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের গড়ে দেওয়া জয়েন্ট ডেপ্লমেন্ট কমিটির সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বয়ং। আর থাকবেন স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত। সুতরাং এই বৈঠক থেকে নতুন কিছু বেরিয়ে আসে কিনা সেটাই দেখার।

তাছাড়া এই কমিটির সঙ্গে যুক্ত থাকবে নানা এনফোর্সমেন্ট এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা জেলা কো–অর্ডিনেটর এবং পুলিশ। এই ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ২৪ ঘণ্টা কাজ করবে। এবার ১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। বুথের বাইরেও চলবে নজরদারি। প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোন। রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯টি বুথের ভিতরে এবং বাইরে মিলিয়ে ২ লক্ষ সিসি ক্যামেরা ও ওয়েবক্যামে চলবে নজরদারি। কোনও বুথে ওয়েবকাস্টিং আধঘণ্টার বেশি বন্ধ থাকলে সেখানে পুনর্নিবাচন করা হবে। পিটিজেড ক্যামেরা দিয়ে চলবে লাইভ স্ট্রিমিং। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হবে বডি ক্যামেরা। যা নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে।

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে