আসানসোল উত্তর: তৃণমূলের শক্ত ঘাঁটিতে দাঁত ফোঁটাতে পারবে বিজেপি?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী আসানসোলে রয়েছে দুটি বিধানসভা কেন্দ্র। আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ। ২০১১ সালের সীমা পুনর্নির্ধারণের পর তৈরি হয় আসানসোল উত্তর কেন্দ্রের।  বর্তমানে আসানসোল পুরনিগমের ১৩-১৫, ২০-৩১, ৪০-৫৫ ও ৭৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র।

ঐতিহাসিকভাবে বামপন্থীদের শক্ত ঘাঁটি হলেও ২০১১ সালের পর থেকে এখানে ধারাবাহিকভাবে জয়ী হয়ে আসছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ২০১১, ২০১৬ ও ২০২১ সালে টানা তিন বার জয়ি হয়েছেন এই আসন থেকে। তবে গত এক দশকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। লোকসভা নির্বাচনে ২০১৪ ও ২০১৯ সালে বিজেপি এই বিধানসভা অংশে এগিয়ে ছিল। যদিও ২০২২ সালের উপনির্বাচন ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তৃণমূল অল্প ব্যবধানে লিড ধরে রেখেছে।

আসানসোল উত্তরের ভোটার সংখ্যা প্রায় ২.৮৫ লক্ষ। মুসলিম ভোটার প্রায় ২২.৭০ শতাংশ, তফসিলি জাতি ৯.১৬ শতাংশ এবং তফসিলি উপজাতি ২.৪৯ শতাংশ। হিন্দিভাষী ও অ-বাঙালি ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখে। আসানসোল কয়লাখনি, রেল ও ইস্পাত শিল্পকে ঘিরে গড়ে ওঠা একটি বহুজাতিক ও বহুভাষিক শহর। শিল্পাঞ্চল কুলটি, রানিগঞ্জ ও ধানবাদ-ঝাড়খণ্ডের সন্নিকটবর্তী হওয়ায় রাজনৈতিক লড়াইও এখানে বহুমাত্রিক।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এখনও এগিয়ে থাকলেও বিজেপি হিন্দিভাষী ও তফসিলি ভোটব্যাঙ্কে প্রভাব বাড়াতে মরিয়া। বাম-কংগ্রেস জোট না হওয়ায় তৃণমূলের সুবিধা হতে পারে। 

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালের  আসানসোল উত্তর বিধানসভা  কেন্দ্রের ফলাফল-

নাম                                                দল                                     ভোট সংখ্যা

মলয় ঘটক                           তৃণমূল কংগ্রেস                            ১,০০,৯৩১

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়            বিজেপি                                           ৭৯,৮২১

মোহাম্মদ মুস্তাকিম              আইএসএফ                                        ৪,৪৭১

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর