গজলডোবায় লোকালয়ে হাতির পাল, ক্যামেরাবন্দি করছে পর্যটকরা

সীমান্তের বিধিনিষেধের কাছে রাষ্ট্রের নাগরিকরা দায়বদ্ধ থাকলেও, তা পরোয়া করে না বুনো হাতির দল। ভূটান-নেপাল-ভারত তাদের অবাধ যাতায়াত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষ দিয়েছে বেড়া, মানুষ বসিয়েছে দেশে দেশে কাঁটাতার। সীমান্তের সেই বিধিনিষেধের কাছে রাষ্ট্রের নাগরিকরা দায়বদ্ধ থাকলেও, সীমান্তের বিধিনিষেধ পরোয়া করে না বুনো হাতির দল। ভূটান-নেপাল-ভারত তাদের অবাধ যাতায়াত।

বৃহস্পতিবার সকালে সীমান্ত পেরিয়ে প্রায় ৪০টি হাতির একটি দল সন্তান-সহ  ঢুকে পড়ে। গজলডোবার লোকালয়ে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাতির দলকে কাছাকাছি দেখে খুশি পর্যটকরা। মোবাইলে ছবি বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন তারা। উত্তরবঙ্গে হাতির ১৫ টি করিডর আছে, যেখান দিয়ে হাতির দল ভারত, ভূটান কিংবা নেপালে অবাধ যাতায়াত করে। এই করিডর গুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ করিডর হল আপাল চাঁদ মহানন্দা করিডর। যে করিডর দিয়ে হাতির দল কখনও ভূটান আবার কখনও নেপালের দিকে যায়।

স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ সরকার জানান, ‘প্রতিবছর এই সময় ভূটান থেকে আসে বুনো হাতির দল। এরপর এরা তিস্তার গজল ডোবা পার করে নদীর পার ধরে নকশাল বাড়ির দিয়ে নেপালের দিকে চলে যায়। সেখান থেকে যায় নেপালে। আবার ফিরেও আসে। কিন্তু এই বছর গতকাল থেকে আটকে আছে হোগলা বনে।’ হাতির দল লোকালয়ে ঢুকে যাওয়ায় আতঙ্কও রয়েছে। স্থানীয় বাসিন্দা সুশান্ত বৈরাগী বলেন, ‘গতকাল হাতিগুলিকে জঙ্গলের দিকে দেখেছিলাম। আজকে তিস্তা নদী পার করে এপারে এসেছে। যদি আবার গ্রামে ঢুকে যায় তবে মুশকিল হবে। তাই আতঙ্কে রয়েছি আমরা।’

হাতির পাল নিয়ে পরিবেশ কর্মী শ্যামা প্রসাদ পান্ডে বলেন, ‘উত্তরবঙ্গে যেই ১৫ টি হাতির করিডর রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করিডর হল এই আপাল চাঁদ মহানন্দা করিডর। যেই করিডরে এই মুহূর্তে হাতির দলটি রয়েছে। এই করিডর ধরে হাতি তরাই ও ডুয়ার্সে যাতায়াত করে। হাতি সাধারণত রাতে যাতায়াত করে। ভোর হবার আগেই তারা জঙ্গলে ফিরে যায়। কিন্তু এখন প্রায় সময় দেখা যাচ্ছে হাতির দল দিনের বেলাতেও এই করিডর গুলিতে দাঁড়িয়ে যাচ্ছে। এর অন্যতম কারন হাতির যাতায়াতের পথ বিভিন্ন ভাবে বাধা প্রাপ্ত হচ্ছে। এর ফলে মানুষ-হাতি সংঘাত বাড়ছে।’

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ