এই মুহূর্তে

ইংলিশবাজারে ঘর থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: ঘর থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মাদকাসক্ত লোকজনই মহিলাকে খুন করতে পারে বলে অনুমান স্থানীয়দের। মহিলার রহস্যজনক মৃত্যুতে জোর চাঞ্চল্য ছড়াল মালদার ইংলিশবাজার ব্লকের (Englishbazar Block) মিল্কি খাসকোল এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, দয়া চৌধুরী(৪৬) নামে এক মহিলা একই একটি ঘরে একা থাকতেন। গত দু’বছর আগে তার স্বামী সুবোধ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই মেয়ে তারা বিবাহিত। একটিমাত্র ছেলে শংকর চৌধুরী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন।দয়া চৌধুরী রাতে ঘুমোনোর সময় মেয়েদের সঙ্গে কথাও বলেছেন ফোনে।

শুক্রবার সকাল হলেও দয়ার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। বেলা বাড়তে থাকলে স্থানীয়রা বাড়ির দরজা খুলে দেখে দয়া চৌধুরী (Daya Chowdhury)রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে। দয়া চৌধুরীর কারো সঙ্গে শত্রুতা ছিল না বলে দাবি স্থানীয়দের। তবে এলাকায় মাদকের কারবার চলছে। সম্ভবত মাদক কারবারীরা একা পেয়ে মহিলার কাছে টাকা পয়সা দাবী দাওয়া করে থাকতে পারে। না পেয়ে তাকে খুন করেছে। তবে এই মৃত্যুর সঠিক কারণ একমাত্র ময়না তদন্তের পর জানা যাবে।

ঘটনাস্থলে যায় মিলকি ফাঁড়ির পুলিশ (Milki Fari Police)। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। যে ঘর থেকে ওই মহিলা মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরটি আপাতত তদন্তের স্বার্থে পুলিশ সিল করে দিয়েছে। এলাকার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই মহিলার ছেলেকে পুলিশ ভিন রাজ্য থেকে ডেকে পাঠিয়েছে। বিবাহিত দুই মেয়েকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ–মাংস বন্ধ হবে, পদ্মনেতার ভাইরাল ভিডিও’‌য় বিতর্ক তুঙ্গে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

Funny ভিডিও শুটিংকে কেন্দ্র করে মারধর, রেস্তোরাঁর মালিকের ‘দাদাগিরির’ অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 0
Goals
Kick Off 7.30 PM IST
Live Score 0 - 0
Match Status Yet To Begin
Powered by Ei Muhurte