জলমগ্ন হাসপাতাল, নষ্ট ৯ কোটির যন্ত্র! বাতিল বহু অপারেশনও

Share:

নিজস্ব প্রতিনিধি : রেকর্ড ভাঙা বৃষ্টিতে বানভাসি কলকাতা। সোমবার রাতে শুরু হওয়া বৃষ্টির জেরে মঙ্গলবার অবরুদ্ধ হয়ে পড়ে গোটা কলকাতা। শহরের ছোট বড় বিভিন্ন জায়গাতেই জল জমে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল ঢুকে গিয়েছে শহরের হাসপাতালগুলোতেও। সরকারি হাসপাতালের বহির্বিভাগ সহ একাধিক বিভাগে ঢুকে পড়েছে জল। বেসরকারি হাসপাতালেও জল ঢুকে নাজেহাল অবস্থা। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজে জল ঢুকে ঘটে গিয়েছে বিপদ। জলের কারণে স্বাস্থ্যদপ্তরের ৯ কোটি টাকার যন্ত্র নষ্ট হয়ে গিয়েছে। তারমধ্যে রয়েছে অত্যাধুনিক এমআরআই মেশিন এবং একটি ডিজিটাল এক্স-রে মেশিন। হাই-এন্ড এমআরআই মেশিনটির দামই প্রায় ৮ কোটি টাকা। ডিজিটাল এক্স-রে মেশিনের দাম এক কোটির বেশি।

জানা গিয়েছে, সকালে এমআরআই ইউনিটে গিয়েই দেখতে পেয়ে চোখ কপালে ওঠার জোগার। ঘরের মধ্যে হাঁচু সমান জল। সেখানেই রয়েছে এমআরআই মেশিন। ওই মেশিনের নিচের অংশ জলে ভাসছে। এমআরআই মেশিন ও ডিজিটাল এক্স-রে মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ব্যহত হয়েছে চিকিৎসা পরিষেবা। রোগ পরীক্ষা করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। এমআরআই মেশিনের যাবতীয় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। কিছু জরুরি যন্ত্রাংশ সরানো হয়েছে নিরাপদ জায়গায়। শুধু নিউরোলজি বা নিউরোসার্জারি নয়, বর্তমানে প্রায় সমস্ত বিভাগের চিকিৎসাতেই এমআরআই, সিটি স্ক্যান এবং ডিজিটাল এক্স-রে দরকার হয়।

ন্যাশনালের সঙ্গে সঙ্গে, কলকাতার পাঁচ মেডিকেল কলেজেই কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবারের বৃষ্টির পর মঙ্গলবার হাসপাতালের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। এরফলে রোগীর সংখ্যাও ছিল কম। বুধবারও পরিস্থিতির উন্নতি হয়নি। কিছুটা জল নামলেও একাধিক মেশিন ক্ষতিগ্রস্থ হওয়ায় নাজেহাল হতে হচ্ছে রোগীর পরিবারকে। সোমবারের তুলনায় এদিন রোগীর সংখ্যা সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার কম ছিল। অসুস্থ পরিজনের জন্য স্ট্রেচার জোগাড় থেকে শুরু করে ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে জানতে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের কাছ থেকে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি