এই মুহূর্তে

ফুলিয়ায় রেলের বুলডোজার,নিমেষেই গুঁড়িয়ে দেওয়া হল ৫টি দোকান

নিজস্ব প্রতিনিধি, ফুলিয়া: নদিয়ার ফুলিয়ায় রেলের তরফ থেকে পাঁচটি দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দাও হল। রেলের জায়গা বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগে উচ্ছেদ করা হয় ।জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রেলের তরফ থেকে নোটিশ দিয়ে সতর্ক করা হয় দোকানগুলি তুলে নেওয়ার জন্য। ফুলিয়া স্টেশন(Fulia Station) সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সম্প্রসারণের জন্যই এই দোকানগুলিকে তোলার নোটিশ দেওয়া হয়েছিল বলেই রেল (Rail)সূত্রে খবর।

দোকানদারদের বারবার বলার সত্বেও তাঁরা রেলের কথায় কর্ণপাত করেননাি। তাই রেলের এই উচ্ছেদ বলে জানিয়েছেন স্থানীয় বাজার কমিটি । অপরদিকে দোকানদারদের বক্তব্য, রেলের তরফ থেকে আমাদের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ নোটিশ দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল আগামী সাত দিনের মধ্যে দোকান তুলে নিতে ।আমরা তুলিনি, তাই শুক্রবার রেলের তরফ থেকে দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে। সেখানে থাকা বাকি দোকানগুলিতেও নোটিশ করা হয়েছে দোকানগুলি তুলে নেয়ার জন্য।

এমনটাই জানিয়েছেন বাজার কমিটি ।তবে দোকান ভেঙে দেওয়ায় যথেষ্টই আর্থিক লোকসানের সম্মুখীন দোকানদাররা। তাদের দোকানে থাকা মালপত্র নষ্ট হয়েছে বলে দাবি করেছেন। শুক্রবার অতর্কিতে যেভাবে বুলডোজার দিয়ে ওই দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয় তাতে দোল উৎসবের আগে ওই দোকানগুলির মালিকদের ঠিকানা আপাতত খোলা আকাশের নিচে।যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে তাদের অভিযোগ এখানে সবকটা দোকানেই রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার দুপুরে হঠাৎ বুলডোজার নিয়ে এসে পার্টি দোকান হুড়মুড়িয়ে ভেঙে দেওয়া হল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি যে দোকানগুলিতে নোটিশ দেওয়া হয়েছে সেগুলো কেউ পরবর্তীকালে যদি সরিয়ে না নেয় তাহলে ভেঙে দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ–মাংস বন্ধ হবে, পদ্মনেতার ভাইরাল ভিডিও’‌য় বিতর্ক তুঙ্গে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

Funny ভিডিও শুটিংকে কেন্দ্র করে মারধর, রেস্তোরাঁর মালিকের ‘দাদাগিরির’ অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 0
Goals
Kick Off 7.30 PM IST
Live Score 0 - 0
Match Status Yet To Begin
Powered by Ei Muhurte