ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের একাধিক বুথ থেকে ইভিএম বিকল হওয়ার অভিযোগ সামনে এসেছে। তাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, অপেক্ষা এবং ভোটগ্রহণে দেরির কারণে ভোগান্তির শিকার হন ভোটাররা। এই ইভিএম বিভ্রাটের প্রভাব পড়ে বারাসতের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjit Chakraborty) ক্ষেত্রেও।

জানা গিয়েছে, সকালে তিনি (Chiranjit Chakraborty) নির্ধারিত সময়ে চারুচন্দ্র কলেজের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যান। কিন্তু বুথে পৌঁছে দেখেন ইভিএম মেশিনে ত্রুটি দেখা দিয়েছে। ফলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকে এবং তিনি ভোট দিতে না পেরে বুথ ছেড়ে চলে যান। পরে দুপুরে আবার এসে ভোট দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পাশাপাশি রাজ্যের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও নদিয়া সহ একাধিক জেলা থেকে একই ধরনের ইভিএম সমস্যার খবর এসেছে। কোথাও মেশিন চালু না হওয়া, কোথাও আবার ভোট চলাকালীন হঠাৎ বিকল হয়ে যাওয়ার কারণে ভোটগ্রহণ ব্যাহত হয়। এর ফলে বহু ভোটারকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

ভোট দিতে দেরি হওয়ায় অনেক জায়গায় সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পায়। কিছু কিছু বুথে ভোটকর্মীদের সঙ্গে ভোটারদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও নির্বাচন কমিশন নজর রাখছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) বারাসতের হ্যাটট্রিক করা জনপ্রিয় বিধায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার ভোটে জয়ী হয়ে তিনি এলাকায় পরিচিত মুখ হয়ে উঠেছেন। সিনেমা জগৎ থেকে রাজনীতিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়ে তিনি ধারাবাহিক সাফল্য পেয়েছেন। তবে এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে