বাম আমলে বন্ধ হওয়া কারখানা আবার খুলছে রাজ্যে

প্রায় ৭০ কোটি টাকা বিনিয়োগে  নির্মিত হবে এই কারখানা। এই কারখানা চালু হলে রাজ্যের প্রায় ২০০ জন চাকরিপ্রার্থীর সরাসরি কর্ম সংস্থান হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএম জমানায় বাংলা থেকে ব্যবসা গুটিয়ে চলে গিয়েছিল। কিন্তু রাজ্যে আবার ফিরে আসছে উত্তর-পূর্ব ভারতের নাম করা সংস্থা অন্নপূর্ণা গ্রুপ। মূলত ঘি, পনির, ঠান্ডা পানীয় প্রস্তুতকারক এই সংস্থা বাংলায় আবার কারখানা খুলতে চাইছে। প্রায় ৭০ কোটি টাকা বিনিয়োগে  নির্মিত হবে এই কারখানা। এই কারখানা চালু হলে রাজ্যের প্রায় ২০০ জন চাকরিপ্রার্থীর সরাসরি কর্ম সংস্থান হবে।

জানা গিয়েছে রাজ্যের হুগলি (Hooghly) অথবা বর্ধমান জেলায় কারখানা করতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন অন্নপূর্ণা গ্রুপের ম‌্যানেজিং ডিরেক্টর সুবীর ঘোষ। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাজ‌্য সরকারের সঙ্গে তাঁরা খুব শীঘ্রই আলোচনায় বসবেন। তাঁর লক্ষ্য ২০২৪ সালের মধ্যে কারখানা স্থাপন করা বাংলায়। বাংলায় যে কারখানা সংস্থা তৈরি করবে সেখানে ঘি, ক্রিম, মাখন প্রস্তুত করা হবে। বর্তমানে অন্নপূর্ণা সংস্থার পাঁচটি কারখানা রয়েছে। যার মধ্যে চারটে রয়েছে অসমের গুয়াহাটিতে এবং একটি রয়েছে উত্তরপ্রদেশে। আগামী ২০২৩ সাল থেকে ‘রেডি টু কুক’ পণ‌্য রফতানি করা শুরু করতে চায় এই সংস্থা। বর্তমানে সংস্থার বাৎসরিক টার্নওভার ৩০০ কোটি টাকা।

উল্লেখ্য, অন্নপূর্ণা গ্রুপ প্রথম পথচলা শুরু করেছিল এই রাজ্যেই। হাওড়ার কদমতলা থেকে সাতের দশকে গৌরাঙ্গ ঘোষের হাত ধরে পথচলা শুরু করে বর্তমানে উত্তর-পূর্ব ভারতে ভালো ব্যবসা করছে এই সংস্থা। হাওড়া থেকে পরে বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে কারখানা স্থানান্তর করা হয়। সেই কারখানা ১৯৯৮ সালে বন্ধ হয়ে যায়। বর্তমানে এই সংস্থার ম‌্যানেজিং ডিরেক্টর প্রয়াত গৌরাঙ্গ ঘোষের ছেলে সুবীর ঘোষ। আগামীতে হলুদ, লবঙ্গ, তুলসীর মতো আয়ুর্বেদ উপাদান সমৃদ্ধ বেশ কিছু পণ‌্য বাজারে আনতে চলেছে অন্নপূর্ণা গোষ্ঠী।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে