জাল জন্ম শংসাপত্র, অভিযোগ করলেন খোদ হাসপাতাল সুপার

দিতে হয় বারোশো থেকে পনেরোশো টাকা। এমনই অভিযোগ উঠেছে এলাকার এক ব্লক প্রাইমারি প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকার বিনিময়ে নকল জন্ম শংসাপত্র পাওয়া যাচ্ছে। আর সেই চক্র রয়েছে ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রেই। চলছে রমরমা দালাল চক্র। এমনই অভিযোগ উঠল দিঘায়। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জাল শংসাপত্রের বিষয়টি নজরে এসেছে জেলা হাসপাতাল সুপারের (Hospital Super)। তিনি চান, এর বিরুদ্ধে শুরু হোক তদন্ত। রামনগর- ১ ব্লকের দেপাল এলাকার ঘটনা।

জানা গিয়েছে, হোটেলে কাজ করার জন্য সিঙ্গাপুরে যেতে চান এক ব্যক্তি। তাঁর নাম সেক ওসমান। ওই হোটেল কর্মীর বাড়ি, রামনগর থানার দেপাল পঞ্চায়েতের শাসন বাড় এলাকায়।  সিঙ্গাপুর যাওয়ার জন্য তাঁর পাসপোর্ট প্রয়োজন। তার জন্য জমা দিতে হয় জন্মের শংসাপত্র। অভিযোগ, সেই নকল জন্ম শংসাপত্র (Fake Birth Certificate) চাইলেই পাওয়া যায়। তার জন্য দিতে হয় বারোশো থেকে পনেরোশো টাকা। এমনই অভিযোগ উঠেছে এলাকার এক ব্লক প্রাইমারি প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। জানা গিয়েছে এই ব্লক স্বাস্থ্যকেন্দ্রটি বড়বাঁধতলিয়ায়। ওই হোটেল কর্মী এইভাবে জন্ম শংসাপত্র সংগ্রহ করে তা অ্যাটেস্টেড করাতে যান দিঘা হাসপাতাল সুপারের কাছে। কাগজ দেখে সন্দেহ হয় সুপারের। তিনি অ্যাটেস্টেড না করেই ফিরিয়ে দেন ওসমানকে। প্রসঙ্গত, ওই হোটেল কর্মী জানিয়েছেন কিছু টাকার (Money) বিনিময়ে এই সার্টিফিকেট পেয়েছেন তিনি।

এই বিষয়ে হাসপাতালের সুপার ডাঃ সন্দীপ বাগ বলেন, ওই ব্যক্তির জন্মের সময়ে এই ধরণের শংসাপত্র দেওয়া হত। তা এখন কী করে ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হচ্ছে তা বোঝা যাচ্ছে না। এই নিয়ে তদন্ত হওয়া দরকার বলে মনে করছেন সুপার।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ