ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ফলতার পুনর্নির্বাচনের গণনা। সকাল ৮টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গণনা। ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হবে এদিন। সকাল থেকেই গণনাকেন্দ্রে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। প্রথমেই শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। এদিন ময়দানে দেখা নেই তৃণমূলের। তাঁদের কোনো এজেন্টকে এদিন গণনাকেন্দ্রে দেখতে পাওয়া যায়নি। 

গত ২১ মে ফলতায় আধা সেনার ঘেরাটোপে উৎসবের মেজাজেই হয়েছে পুনর্নির্বাচন। ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনেও নজরদারি চলছে। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন ফলতার একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গিরের নাম ছিল। কিন্তু গণনার দিন তাঁদের কোনও এজেন্টকেই দেখতে পাওয়া যায়নি। পোস্টাল ব্যালটে যেমন এগিয়ে ছিল বিজেপি, তেমন প্রথম রাউন্ডের গণনার পরে দেখা গিয়েছে প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। দ্বিতীয়স্থানে রয়েছে সিপিএম। তৃতীয়স্থানে কংগ্রেস। তৃণমূল চতুর্থস্থানে রয়েছে। একসময়ে যেখানে দাপিয়ে বেড়াত জাহাঙ্গির খান। তাঁর ভয়ে মানুষ ভোট দিতেও পারতেন না, আজ তাঁরই দেখা নেই। 

গত বৃহস্পতিবার ফলতায় হয়েছে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে ২৮৫টি বুথে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই চলেছে ভোটগ্রহণ। ভোটারদের অভিযোগ ছিল, বিগত ১০ বছরের বেশি সময় ধরে সেখানে নির্ভয়ে ভোট দিতে পারেননি তাঁরা। এবার রাজ্যে ঘটেছে পালাবদল। তাই এবার ঘর বেরিয়ে সাহস করে ভোট দিতে এসেছেন ভোটাররা। “ভয়মুক্ত ভোটে ফিরল গণতন্ত্র”, এমনটাই দাবি করেছিলেন ভোটাররা। গণনাও শান্তিপূর্ণই হচ্ছে। 

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?