জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ : বাড়ির উঠোনে ফুলের মালা দেওয়া তরুণীর ছবি ঘিরে শ্রাদ্ধানুষ্ঠান। পুরোহিত ডেকে শ্রাদ্ধানুষ্ঠান করেছেন তরুণীর পরিবারের সদস্যরা। এই দৃশ্য দেখলে চোখে জল আসতে বাধ্য। কিন্তু এই ঘটনার পিছনে রয়েছে আরো দুঃখজনক ঘটনা। ভালবেসে বাড়ির অমতে ভিন ধর্মে বিয়ে করেছিলেন প্রথম বর্ষের ছাত্রী। বাড়ির মেয়ের এই বিয়ে মেনে নিতে পারেননি পরিবারের সদস্যরা। তাই রীতি নীতি মেনে বাড়ির মেয়ে শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা।

ভিন ধর্ম, ভিন জাতে বিয়ে করলে এখনও বহু পরিবার মেনে নিতে পারে না। কোথাও কোথাও হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে দেখা গেল মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের ছবি। কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ায় বাসিন্দা ওই তরুণী। ভালবেসে ভিন ধর্মে বিয়ে করেছিলেন তিনি। কোনওভাবেই এটি মেনে নিতে পারেনি পরিবার।

তরুণীর বাবা ইজরায়েলে কর্মরত। বাড়ি থাকেন না। বাড়িতে রয়েছেন তরুণীর মা, কাকা সহ অন্যান্য়রা। মেয়ের এই কাজে ভেঙে পড়েছেন পরিবারের সকলেই । সূত্রের খবর, এর আগেও বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ওই তরুণী। তখন তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু ফের সে চলে যায়। বিয়েও করে ভিন ধর্মের তরুণকে। তারপরেই মেয়েকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধ করল পরিবার।

এখানেই শেষ নয়, রুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। এক কথায় মেয়েকেই জীবন ও মন থেকে পুরোপুরি মুছে ফেলতেই এই ধরনের কাজ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, পরিবারের সম্মানের কথা না ভেবে নিজের কথাই ভেবেছে ওই তরুণী। তাই সে পরিবারের কাছে মৃত। প্রতিবেশীদের কেউ কেউ ওই পরিবারের পাশে থাকলেও, পছন্দের ছেলেকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ অনেকেই মেনে নিতে পারেননি।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক