ধানজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের

ধানজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ধানজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকার এক গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁতনের মোহনপুরের ধৌরজামুয়ার বাসিন্দা দুলাল কর। ৫০ বছর বয়স তাঁর। শুক্রবার বিকেলে ধানজমিতে গিয়েছিলেন চাষের কাজ করতে। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরেননি দুলাল। এরপর পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করে। মাঠে পাঠানো হয় ৩০ বছর বয়সী ছেলে বিষ্ণুপদকে। বিষ্ণুপদ মাঠে গিয়ে দেখেন ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে স্থির অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বাবা। এরপর দুলালবাবুকে বাঁচাতে গিয়ে তাঁর দেহ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিষ্ণুপদও। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তাঁদের মৃত্যু হয়েছে।

অন্যদিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাবা ও ছেলেকে এই অবস্থায় দেখে খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। বিদ্যুৎ দফতরের গাফিলতির জন্যই এই ঘটনা বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ দফতরের অফিসে একাধিকবার যোগাযোগ করে ঘটনার কথা জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও বিদ্যুৎ দফতরের তরফে গাফিলতির অভিযোগের কথা অস্বীকার করা হয়েছ। এর আগেও চাষের মাঠে এভাবে হাইটেনশন তার পড়ে থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড