মেয়েকে কর্মক্ষেত্রে বাইকে করে দিতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাইকে করে মেয়েকে কর্মক্ষেত্রে পৌঁছে দিতে যাচ্ছিল বাবা। আচমকায় উলটোদিক থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় বাইক থেকে পড়ে মৃত্যু হল বাবার। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা। গুরুতর জখম অবস্থায় মেয়ে ভর্তি হাসপাতালে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিল্পীনগরের পুরনো জাতীয় সড়ক এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, পেশায় স্থানীয় এক নার্সিংহোমের নার্স সুস্মিতা দে সরকার রায়গঞ্জের চণ্ডীতলার বাসিন্দা। শুক্রবার দুপুরে বছর পঁয়ষট্টির সুভাষ দে সরকার মেয়ে সুস্মিতাকে নিয়ে তাঁর কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়কের কাছে উলটোদিক থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সুভাষ দে সরকারের। মেয়ে সুস্মিতা জখম অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। এই ঘটনার পর ব্যাপক ধুন্ধুমার শুরু হয় এলাকায়। মৃতের ছেলে শুভজিৎ রায়গঞ্জ আদালতের আইনজীবী। তাঁর অভিযোগ, ”শিল্পীনগরের এই রাস্তা সবসময়ে খুব ব্যস্ত থাকে। কিন্তু এখানে কোনও স্পিড ব্রেকার নেই, কোনও পুলিশ কিয়স্কও নেই। তা থাকলে এই বাইক দুর্ঘটনায় আমার বাবার মৃত্যু হতো না।

এই ঘটনার জেরে ক্ষুদ্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ঘাতক ডাম্পারটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউদাউ করে আগুন পুড়তে থাকে ডাম্পারটি । খবর পেয়ে সেখানে পৌঁছান রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রতিশ্রুতি দেন, দু-একদিনের মধ্যেই এখানে স্পিড ব্রেকার বসানো হবে। পুলিশ কিয়স্কও করে দেওয়া হবে। যাতে ট্রাফিক ঠিকমতো সামলানো সম্ভব হয়।  তাঁর সেই আশ্বাসে অবশেষে বিক্ষোভ উঠে যায়।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ