ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মহিলা বিএলওকে ঘিরে বিক্ষোভ গাইঘাটায়

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা : চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন বহু ভোটার। এসআইআর-র নামে তাঁদের নাম কাটা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে মহিলা বিএলও-কে ঘিরে বিক্ষোভ দেখালেন ভোটাররা। হেনস্তার অভিযোগে চাঞ্চল্য ছড়াল গাইঘাটায়।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন। অভিযোগ, ভোট কেটে দেওয়া নিয়ে ক্ষোভে স্থানীয় বাসিন্দারা ৯৭/৩৮ পার্টের বুথ লেভেল অফিসার নমিতা দাস প্রামাণিককে আটকে রেখে হেনস্থা করেন। তাঁদের নাম কেন বাদ দেওয়া হয়েছে, এই বিষয়ে জানতেই স্থানীয়রা বিএলও-র কাছে এর ব্যাখ্যা চাইতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় বিএলও-কে ঘিরে রাখা হয় এবং কটু কথাও বলা হয়। মালদার পরে এবার গাইঘাটা। বিচারকদের পরে মহিলা বিএলওকে আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ। 

বিএলও নমিতা দাস প্রামাণিকের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে জানান। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জানান, স্থানীয় মানুষ তাদের ভোট কেন কাটা গেল তা জানতে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই দাবি জানিয়েছিল কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। যদিও ট্রাইবুন্যালের মাধ্যমে নতুন করে আবেদন করার কথা বলা হয়েছে। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের