তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঠ বাঁচাতে ঢাকঢোল পিটিয়ে মেয়র পারিষদের পদ ছেড়েছিলেন। ভেবেছিলেন সব অপকর্ম থেকে রেহাই পেয়ে যাবেন। কিন্তু হল না শেষরক্ষা। তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার ১১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তারক সিংহের বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্য়ক্তি। সেই মামলায় এবার এফআইআর দায়ের করল পুলিশ। শুধুই তারক সিংহ-ই নন, তাঁর ছেলে অমিত সিংয়ের বিরুদ্ধেও দায়ের হয়েছে এফআইআর। অভিযোগকারীর দাবি, তাঁর জমি জোর করে দখল করে রেখেছিলেন তারক সিং। সেটি ফেরত চাইতে গেলে ১০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। তা দিতে অস্বীকার করায় বন্দুক দেখিয়ে ভয় দেখান তারকের ছেলে।’ অভিযোগের ভিত্তিতেই অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তারক ও তাঁর ছেলের বিরুদ্ধে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই ডেকে পাঠানো হবে বেহালার বাহুবলী নেতাকে।

আরও পডুন: লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

এই নিয়ে বাংলার বিধানসভা নির্বাচনের পরে কলকাতা পুরসভার প্রায় ১০-১২ জন কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। যার মধ্যে প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার কলকাতা পুলিশের এসটিএফের হাতে পুরী থেকে গ্রেফতার হয়েছেন কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষ। তালিকাটি লম্বা হচ্ছে দিনে দিনে। একের পর এক কাউন্সিলর গ্রেফতার হওয়ার পর তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা।

বাংলার বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তারক সিংহ। ভেবেছিলেন তাতেই বিপদ কেটে যাবে তাঁর। উল্টে এফআইআর দায়ের হওয়ায় বিপাকে পড়লেন বেহালার এই কাউন্সিলর।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি