রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে চাঞ্চল্যকর ঘটনা। পানিহাটির ধানকল মোড়ে একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছে বলে দমকল সূত্রে খবর। জি টি রোডের একদম ধারেই ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। সূত্রের খবর, যে বহুতলে আগুন লেগেছে সেটি সিইএসসি-র অফিস। তারই গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বহুতলের পাশে রয়েছে একটি বস্তি। সেখানে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই দিকটাই চ্যালেঞ্জ দমকলের কাছে। কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা? আগুন নেভানোর পর তদন্ত করে দেখবে দমকল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে পুলিশ।

আজ, রবিবার দুপুরে আচমকাই ওই ভবনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের একাধিক অংশে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছেন দমকলকর্মীরা। আগুনের জেরে এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পডুন: পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, CESC-র ওই ভবনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণের পরেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ছুটির দিন থাকায় কেউ ওই বিল্ডিংয়ে ছিলেন না বলে পুলিশ সূত্রে খবর। অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। জি টি রোডের উপর ট্রাফিক নিয়ন্ত্রণে প্রভাব পড়েছে। ধীর গতিতে চলছে যানবাহন।

চলছিল ক্লাস, আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

মুখে দিলেই স্বাদ লেগে থাকবে, বানান অনুষ্ঠান বাড়ির মুচমুচে ফিশ চপ

মালাইকারি-পাতুরি ছেড়ে এবার বানিয়ে ফেলুন পঞ্জাবি মশালা চিংড়ি, রইল সহজ রেসিপি

৭৫-এর রজনীকান্তের সঙ্গে রোম্যান্স করবেন শ্রীলিলা

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস