পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমঘটিত সন্দেহের জেরে ১৯ বছরের এক তরুণীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। মৃত তরুণীর নাম প্রীতিকা মাহাতো। তাঁর বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার বুড়দা গ্রামে। অভিযুক্ত প্রেমিক অমিত কুমার মাহাতোর বাড়িও বাঘমুণ্ডি থানা এলাকায়। পড়াশোনার সূত্রে দুজনেই পুরুলিয়া শহরের কাছেই টামনা থানা এলাকার একটি মেসবাড়িতে থাকতেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ করছে প্রীতিকা! তাদের দুজনের মধ্যে ফের প্রেমের সম্পর্ক গড়ে উঠছে! এমনই সন্দেহ দানা বাঁধে বর্তমান প্রেমিক অমিতের মনে। এই সন্দেহে অমিত তাঁকে নিজের মেসবাড়িতে ডেকে পাঠান বলে অভিযোগ। সেখানেই দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চরম পর্যায়ে পৌঁছতেই ধারাল অস্ত্র দিয়ে প্রীতিকার গলা কেটে তাঁকে খুন করে অমিত।

খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশে মৃতদেহটি একটি বস্তার মধ্যে ভরে বাইকের পিছনে বেঁধে রাতের অন্ধকারে পুরুলিয়া থেকে বলরামপুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু বলরামপুর পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় অভিযুক্তকে আটক করা হয়। গতকাল, শনিবার গভীর রাত দেড়টা নাগাদ বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রীতিকাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পডুন: মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অমিত কুমার মাহাতো খুনের কথা স্বীকার করে। তারপরেই তাকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ। পাশাপাশি যে মেসবাড়িতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, সেটিও সিল করে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল এবং খুনের ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। অন্যদিকে, মৃত তরুণীর বাবা ফলারি মাহাতোর দাবি, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। ঘটনার সঠিক তদন্ত করে খুনের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র