হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পানাগড় ঢোকার মুখে  হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, এদিন বেলা দশটা কুড়ি নাগাদ হাওড়া – নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের  S-2 কামরার চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক।  তৎক্ষণাৎ আপৎকালীন ব্রেক করে রাজবাঁধ স্টেশনে ট্রেন দাঁড়  করিয়ে দেন চালক।  হঠাৎ ট্রেন কেন থামল তা প্রথমে বুঝতে পারেননি যাত্রীরা। তবে কিছুসময়ের পরেই  যাত্রীরা দেখতে পান কামরার মধ্যে কালো ধোঁয়া। আর তা দেখার পরেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

তবে এই আগুন লাগার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছান রেলের কর্মী  এবং ইঞ্জিনিয়াররা।  এরপরেই রেল কর্মীদেরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধ ঘণ্টা পড়ে দুরন্ত এক্সপ্রেস গন্তব্যে রওনা দেয়। তবে আচমকাই এই আগুনের জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কি করে এই আগুন লাগার ঘটনাটি ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, ট্রেনের চাকায় আগুন লেগে যাওয়ার ঘটনা প্রথম নয়। প্রায়শই এই ঘটনা ঘটে থাকে। গত ৩ ফেব্রুয়ারি একই ধরনের ঘটনা ঘটেছিল কুলিক এক্সপ্রেসের। এই ঘটনাটি ঘটে মালদায়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেনের চাকায় আগুন লাগার ঘটনা ঘটল।  তবে কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে রেলের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থলভাগে আঘাত হানার পর আরও ভয়ংকর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

অন্ধ্রে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক