বাগনানে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ১৫ দোকান

দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোররাতে বিধ্বংসী আগুনে (Fire) ভস্মীভূত হয়ে গেল ১৫টি দোকান। বৃহস্পতিবার হাওড়ার বাগনানে (Bagnan) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ হাওড়ার বাগনান বাজারে বিধ্বংসী আগুন লাগে। ভোরের অন্ধকারে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। টানা দু’ঘণ্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টে নাগাদ বাগনান বাসস্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে প্রথমে আগুন দেখা যায়। একটি দোকানে প্রথম আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুনের জেরে ১৫টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ভস্মীভূত হয়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে খাবারের দোকান, কাপড়ের দোকান, মোবাইলে দোকান–সহ বিভিন্ন দোকান।

কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী ও পুলিশ। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে। বাজারে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। কীভাবে বিপুল ক্ষতির ধাক্কা সামাল দেবেন তাঁরা তা ভেবে কুল পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের