ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

গতকাল সন্ধ্যায় হবিবপুর থানার জাজইল অঞ্চলের ভবানীপুর এলাকায় দু’জন ‘সন্দেহভাজনের ঘোরাঘুরির খবর পান তাঁরা। গোপন সূত্রে খবর পেয়েই তাঁরা ওই এলাকায় অভিযান চালায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্য পুলিশের বড় সাফল্য! মালদহের হবিবপুর থানা এলাকায় ধরা পড়ল পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকাল মঙ্গলবার (২৫ অগস্ট) রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। দুই জায়গা মিলিয়ে মোট পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতেনাতে ধরেছে হবিবপুর থানার পুলিশ ও বিএসএফ বাহিনী। তাঁদের সাহায্য করা এবং আশ্রয় প্রদানের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি পশিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় হবিবপুর থানার জাজইল অঞ্চলের ভবানীপুর এলাকায় দু’জন ‘সন্দেহভাজনের ঘোরাঘুরির খবর পান তাঁরা। গোপন সূত্রে খবর পেয়েই তাঁরা ওই এলাকায় অভিযান চালায়। তখনই সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করে তাঁরা। ধৃতদের একজনের নাম মধ্যে মানিক। তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার চর ভুবনপাড়া এলাকায়। দ্বিতীয় জনের নাম রিপণ বিশ্বাস। তিনি হবিবপুরেরই বৈদ্যপুর অঞ্চলের দাল্লা চরণতলার বাসিন্দা। জানা গিয়েছে, ভারতে ঢুকে পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাঁদের দেশে পাঠানোর জন্যে ‘দালাল’ হিসাবে কাজ করতেন রিপণ। পাশাপাশি একই দিনে বিএসএফ বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে আরও এক এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করে হবিবপুর থানার পুলিশ।তাঁরাও প্রত্যেকে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। ধৃতদের নাম মহম্মদ মোহারাম আলি, মহম্মদ ইয়ামিন হোসেন, মহম্মদ জগদল হোসেন এবং মহম্মদ সাজিব হোসেন। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়িতে।

প্রথম অভিযানে ধৃত দুই সন্দেহভাজন তথা বাংলাদেশি ও ভারতীয় দালালকে বুধবার মালদাহ জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ আর অপর অভিযানে ধৃত চার বাংলাদেশিকে মালদহের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। তাঁদেরও হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে, শীঘ্রই বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে রায়দিঘি থানার পুলিশ। জানা যায়, ৬ বছর আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। আর কাজের সন্ধানে বেঙ্গালুরুতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। সেখানে তাঁরা ভাঙরির কাজ করতেন। তবে দেশজুড়ে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হলে তাঁরা বেঙ্গালুরু থেকে পালিয়ে  রায়দিঘিতে চলে আসেন। ১০ জন একই পরিবারের সদস্য। 

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ