১৫ বছরের পুরাতন গাড়ি এখনই বাতিল হচ্ছে না

বাংলার বুকে এখনই বন্ধ হচ্ছে না ১৫ বছরের পুরাতন বাস। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) গণপরিবহণের(Mass Transport) ক্ষেত্রে বড়সড় স্বস্তি। এখনই বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরাতন কোনও গাড়ি। জাতীয় পরিবেশ আদালত(National Green Tribunal) ১৫ বছরের পুরাতন সব গাড়ি বাতিল করার যে নির্দেশ দিয়েছিল তাকেই চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার(West Bengal Government) সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়। সেই মামলাতেই মঙ্গলবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, বিএস থ্রি থেকে বিএস সিক্স গাড়িতে পরিণত করার মতো নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে মামলাটি খারিজ হ্যে যাচ্ছে। মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে আগামী ২৩ জানুয়ারি। সেই সঙ্গে ওই মামলায় পরিবেশবিদ সুভাষ দত্তকেও নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। কেননা তাঁর করা মামলার পরিপ্রেক্ষিতেই গত জুলাই মাসে জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল রায় দিয়েছিল যে, পরিবেশ দূষণ এড়াতে আগামী ছ’মাসের মধ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতে হবে। আর এর জেরেই বাংলার বুকে গণপরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। কিন্তু এখন সুপ্রিম কোর্টের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিবেশ আদাকত কার্যকর হবে না।

আরও পড়ুন শুক্রবার মোদি-মমতা বৈঠক, থাকবেন মুখ্যসচিবও

বাংলার বুকে গণপরিবহণের ক্ষেত্রে বড় মাধ্যমই হল বেসরকারি বাস পরিষেবা। গত জুলাই মাসে জাতীয় পরিবেশ আদালত যে রায় দিয়েছিল তাতে করে এই সব বেসরকারি বাসগুলির একটা বড় অংশকেই বসিয়ে দিতে হত জানুয়ারি মাসের মধ্যে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষকে শুধু যে হয়রানির শিকার হতে হতো তাই নয়, অর্থনৈতিক ভাবেও তাঁদের বড়সড় ধাক্কা খেতে হত। কিন্তু এখন দেশের শীর্শ আদালত সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ায় এখনই ১৫ বছরের পুরাতন গাড়ি বাতিল হচ্ছে না বাংলার বুকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কওল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে এবং আগামী দিনে এই বেঞ্চেই মামলাটির শুনানি চলবে। এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বুকে দূষণ থেকাতে পরিবেশবান্ধব গাড়ি চালানোর ওপর জোর দিয়েছেন। সেই সূত্রেই এখন কলকাতার বকে ইলেকট্রিক বাস বা ই-বাস চালানোর ওপর জোর দেওয়া হচ্ছে।  কিন্তু এখনই সব পুরনো গাড়ি বাতিল করে দিলে পরিবহণে সমস্যা হবে। তাই সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হয়েছিল। আদালত তা মঞ্জুর করায় আমরা কৃতজ্ঞ।’

গোঁফে তেল দেওয়ার দিন শেষ, সোশ্যাল মিডিয়ায় স্বরূপকে বিঁধলেন ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই