চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধেয়ে আসছে দুর্যোগ! বাড়ি থেকে বের হওয়ার আগে সাবধান

নিজস্ব প্রতিনিধি : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে বাড়ি থেকে বের হলে আগাম সতর্ক হওয়ার কথা বলা হয়েছে। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল হতেই শহর কলকাতায় শুরু হয় শিলা বৃষ্টিও। বিকেল নামতেই অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তার যে তাপমাত্রা বেশ কিছুটা নামলেও খুব বেশি প্রভাব পড়েনি। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা তৈরির জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরজেরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় চলবে ঝড়-বৃষ্টি। শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকার জন্য কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাসের সঙ্গে ঘনঘন বাজ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। ফলে বৃহস্পতিবারের মতো শুক্রবারও আচমকাি ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
এই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সর্তকতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস জারি রয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে শুক্রবার কমলা সর্তকতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত এখানে ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
Published by:

Share Link:

More Releted News:

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ