বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের খোঁজে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এবার বোলপুরে একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় টুলুর এক আত্মীয়-সহ তিন জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই ফের তদন্তের কেন্দ্রে উঠে এসেছে পলাতক টুলু মণ্ডলের নাম। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার (৩১ অগস্ট) বোলপুরের মহিদাপুর এলাকায় অভিযান চালানো হয়। রাস্তায় একটি চারচাকা গাড়ি আটক করে শুরু হয় তল্লাশি। গাড়িতে চালক-সহ তিন জন ছিলেন। তল্লাশিতে বেশ কিছু নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রাও রয়েছে। তবে মোট কত টাকা এবং কত মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

গাড়িতে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই তদন্তকারীদের সামনে আসে টুলুর নাম। পুলিশ সূত্রের দাবি, তাঁদের মধ্যে একজন হলেন টুলুর শ্যালক মিন্টু শেখের শ্যালক শান্ত শেখ। উদ্ধার হওয়া অর্থ তাঁর বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। উদ্ধার হওয়া টাকা ও বিদেশি মুদ্রার সঙ্গে টুলুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার বিকেলে টুলুর শ্বশুরবাড়িতেও অভিযান চালায় পুলিশ।  

‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে গণনার প্রাথমিক ট্রেন্ডে ধাক্কার মুখে ট্রাম্পের শিবির

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

ছটপুজোয় অস্তগামী সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদনের কারণ জানলে অবাক হবেন

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট