তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হয়েছে আগেই। এবার জলপাইগুড়ির মেটেলি ব্লকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ঘটল বড়সড় রাজনৈতিক পালাবদল। সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃণমূলের হলেও ভোটাভুটিতে তাদের কেউ উপস্থিত না থাকায় প্রধানের পদ চলে গেল বিজেপির দখলে। ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য মহুয়া খালকো । 

সোমবার (৩১ অগস্ট) কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে পঞ্চায়েত অফিসে প্রধান নির্বাচন হয়। ২৩ আসনের এই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা ১২। অন্যদিকে বিজেপির রয়েছে ৮ জন সদস্য। এদিনের নির্বাচনে তৃণমূলের ১২ সদস্যের কেউই উপস্থিত ছিলেন না।  তাই সংখ্যাগরিষ্ঠতার হিসাব কার্যত বদলে যায়। মোট ২৩ জন সদস্যের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ১১ জন। তাঁদের মধ্যে বিজেপির ৮ জন, সিপিএমের ১ জন, তৃণমূলের ১ জন এবং কংগ্রেসের ১ জন সদস্য ছিলেন। এই ভোটাভুটিতেই বিজেপির মহুয়া খালকো প্রধান হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন: দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

প্রধান নির্বাচনের ফল প্রকাশ হতেই মেটেলি বাজারে শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। গেরুয়া আবিরে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়। ডিজে বাজিয়ে চলে নাচ-গান। এরপর নবনির্বাচিত প্রধানকে সঙ্গে নিয়ে এলাকায় মিছিল বের করেন বিজেপি কর্মীরা। গ্রাম পঞ্চায়েত মোড় থেকে মেটেলি বাজার চৌপথি পর্যন্ত সেই মিছিল যায়। মিছিলে উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা। প্রধানের দায়িত্ব পাওয়ার পর মহুয়া খালকো জানান, আগে দায়িত্ব বুঝে নিতে চান তিনি। তারপরই কাজ শুরু করবেন। তাঁর কথায়, পঞ্চায়েতে স্বচ্ছতা বজায় রাখাই হবে তাঁর প্রথম লক্ষ্য। 

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ