বন দফতরে ২ হাজার কর্মী নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য বন দফতরে ২ হাজার কর্মী নিয়োগ করবে সরকার। বুধবার বিধানসভা দাঁড়িয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বন দফতরে ২ হাজার কর্মী নিয়োগ করবে সরকার। বুধবার বিধানসভা দাঁড়িয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রসঙ্গত নিয়োগের দাবিতে রাস্ত্যা আন্দোলনে সামিল হয়েছেন বহু চাকরিপ্রার্থী। মূলত এসএসসি ও প্রাইমারি চাকরিতে নিয়োগের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা হাসি ফুটিয়েছে চাকরিপ্রার্থীদের মুখে।

রাজ্য বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। বুধবার বিধানসভায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানেই রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, ২০০ বনকর্মী নিয়োগ করা হবে। এদিন নিয়োগের ঘোষণা করার পাশাপাশি উচ্ছেদ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোথাও রাস্তার জন্য জমি নিলেও আমরা উচ্ছেদ করি না। মাঝেরহাট, টালা ব্রিজেও কাজ করার সময় আমরা থাকবার জায়গা করে দিয়েছি। কাউকে যাতে রাস্তায় পড়ে থাকতে না হয় রেল মন্ত্রী (Rail Minister) থাকাকালীন সময়ে নিয়ম করে দিয়েছিলাম কোথাও জমি নিলে চাকরি দিতে হবে। ওরা এসব এখন কিছু মানে না।

অন্যদিকে বুধবারি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাট্টা বিলির এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে হাতির (elephant) হানায় কারোর মৃত্যু  হলে তাঁর পরিবারকে সরকারের তরফে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হবে। পাশাপাশি মৃতের পরিবারের একজনকে বনকর্মীর (Forest Department) চাকরি দেওয়া হবে সরকারের তরফে। এদিনই মুখ্যমন্ত্রী আরও বলেন,জঙ্গলের মানুষই সেখানকার ব্যাপারটা বোঝে। কলকাতার মানুষ অত জঙ্গল বোঝে না। তাই সেখানকার লোকজনকেই বনকর্মীর চাকরি দেওয়া ভাল।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের