দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও স্কচ পুরস্কার বাংলার মুকুটে, বন ও পরিবেশে দেশের সেরা এই রাজ্য

নিজস্ব প্রতিনিধি: আবারও স্কচ পুরস্কার (SKOCH AWARD) জিতল পশ্চিমবঙ্গ (WEST BENGAL)। আবারও দেশের শীর্ষ স্থানে বাংলা। বাংলার মুকুটে আরও একটি পালক। বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে এবার আবার স্কচ পুরস্কার জয় করে নিয়েছে রাজ্য। এর আগে বাংলার ঝুলিতে ছিল শিক্ষা, শিল্প বিভাগে স্কচ পুরস্কার। উল্লেখ্য, সরকার চালানোর দক্ষতার জন্য বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।

স্কচ স্টেট অব গভর্ন্যান্স রিপোর্ট- ২১- এ বন ও পরিবেশ বিভাগে এই পুরস্কার অর্জন করেছে রাজ্য। এর আগেও একাধিক বার স্কচ পুরস্কার জয় করেছে বাংলা। সম্প্রতি, একটি পুরস্কার পেয়েছে রাজ্যের পরিবহণ দফতর। এই পুরস্কারের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। অসাধারণ কাজের কৃতিত্বের জন্যই এই পুরস্কার। গত শনিবার দিল্লিতে এই পুস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণ করেছেন পরিবহন দফতরের সচিব রাজেশ কুমার সিনহার হাতে।

উল্লেখ্য, রাজ্যের শিল্প, অর্থ এবং নারী ও শিশু কল্যাণ দফতর আগেই অর্জন করেছে স্কচ পুরস্কার। সম্প্রতি, শিক্ষা বিভাগেও দেশের মধ্যে সেরা স্থান অর্জন করে স্কচ পুরস্কার জয় করেছে রাজ্য। বিগত ২ বছর অতিমারির সময় ভাইরাস মোকাবিলা এবং জনপরিষেবার জন্য বাংলা জয় করে নিয়েছিল ২ টি স্কচ পুরস্কার। তারপর আবারও নজির সৃষ্টি করে বাংলার মুকুটে আরও এক স্কচ রত্ন। এর আগে ২০২১ সালে পর্যটন এবং ২০১৯ সালে গর্ভবতীদের প্রতীক্ষালয় বিভাগে স্কচ পুরস্কারও জয় করেছিল রাজ্য।

উল্লেখ্য, শিল্প বিভাগে অনলাইন সার্ভিস শুরু, শিল্প ক্ষেত্রে ৫০০ টি নতুন নীতি তৈরি সহ বিভিন্ন কারণে সাফল্যের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছিল স্কচ পুরস্কারের জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রায় ১০০ টি অনলাইন পরিষেবা, প্রায় ৫০০ টি শিল্প সংক্রান্ত সমস্যা দূরীকরণ নীতি সহ বিভিন্ন কারণের জন্য রাজ্য এই পুরস্কার পেয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

‘স্বামীর মৃত্যুর বিচার চাই’, ভোট দিয়ে বললেন ওয়াকফ অশান্তিতে মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ