হাতির হানায় মৃত্যু বনকর্মীর, শোকের ছায়া বন দফতরে

দলছুট এক হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অবিনাশপুরে। এই ঘটনায় শোকের ছায়া বনবিভাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলছুট এক হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অবিনাশপুরে।  এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে সাঁইথিয়া এবং সিউড়ি বনবিভাগে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বনকর্মীর নাম খোকনপ্রসাদ দে । রবিবার সকালে দলছুট হাতিটিকে তাড়াতে গিয়ে এই গুরুতর আহত হন ওই বনকর্মী। জানা গিয়েছে বাঁকুড়া জেলা থেকে একটি হাতি দলছুট হয়ে বীরভূম জেলার অবিনাশপুর এলাকায় এসে পৌঁছয়। সেই সময় খোকনপ্রসাদ নামের ওই বনকর্মী উন্মত্ত হাতিটিকে তাড়াতে যান। হাতিটি যাতে লোকালয়ে ঢুকে না পড়ে সেই জন্য ওই বনকর্মী প্রাণিটিকে আটকানোর চেষ্টা করেন। সেই সময় হাতিটি তাঁর ওপর আক্রমণ করে। খোকন প্রসাদ বাবুর বুকে ও পায়ে গুরুতর চোট হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার দুপুর বেলা সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সাঁইথিয়া এবং সিউড়ি বনবিভাগের কর্মী ও আধিকারিকরা এই দুর্ভাগ্যজনক ঘটনায় শোকের আবহে রয়েছেন। মৃত্যুর পর সিউড়ি সদর হাসপাতালে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। রবিবার বিকেলে খোকনপ্রসাদবাবুর পরিবারের লোকের হাতে মরদেহ তুলে দেওয়া হয়।  

অন্যদিকে সেই হাতিটিকে জব্দ করতে ঘটনাস্থলে যান অন্য বনকর্মীরা। তাঁরা সেখানে গিয়ে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি মেরে বাগে আনতে সক্ষম হন। গুলি করার পর হাতিটি বেহুঁশ হয়ে গেলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। হাতিটিকে বাঁকুড়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে বন দফতর সুত্রে জানা গিয়েছে।

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু