গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

ধর্ষণ-খুনের পর ফের গাইঘাটায় রহস্যমৃত্যু। ধানক্ষেত থেকে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গাইঘাটা থানার বর্ণবেরিরিয়া রাজবংশী এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণ-খুনের পর ফের গাইঘাটায় রহস্যমৃত্যু। ধানক্ষেত থেকে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গাইঘাটা থানার বর্ণবেরিরিয়া রাজবংশী এলাকায়। মৃতের নাম বাসুদেব ঘোষ। বাড়ি গাইঘাটা নোড়াদহ এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নাড়ুগোপাল বিশ্বাস। মৃত ব্যক্তি প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী বলে জানা গিয়েছে।

বাসুদেবের স্ত্রীর অভিযোগ, নাড়ুগোপালের স্ত্রী ঋতুপর্ণা দাসের সঙ্গে তাঁর স্বামীর অবৈধ সম্পর্ক ছিল। নাড়ুগোপাল ও তাঁর স্ত্রী চক্রান্ত করে বাসুদেবকে খুন করেছে। সম্পর্কে থাকাকালীন পরিবারের অজান্তে ঋতুপর্ণাকে বহু টাকা-পয়সা দিয়েছেন বাসুদেব। সেই টাকা-পয়সা চাওয়া নিয়েই হয়তো ঋতুপর্ণার সঙ্গে বিবাদ হতে পারে বাসুদেবের। তার জেরেই এই খুন। সূত্রের খবর, আজ সকালে রাজবংশী পাড়ায় লিজ নেওয়া ক্ষেতে পরিচর্যা করতে গিয়েছিলেন বাসুদেব। সেখালে জবাফুল চাষ করতেন তিনি। আর তাঁর ক্ষেতের পাশেই রয়েছে অভিযুক্তের জমি।

অভিযোগ, বাসুদেবকে একা পেয়েই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে নাড়ুগোপাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বুধবার সকালে যুবকের দেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা গাইঘাটা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসুদেবের দেহ উদ্ধার করে। তাঁর গলার নলি কাটা ছিল। তদন্তকারী পুলিশ অফিসারদেরও অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন। অন্যদিকে যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেই জায়গাটিও ঘিরে দিয়েছে পুলিশ আর বাসুদেবের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। দিন কয়েক আগেই একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় শিরোনামে এসেছিল গাইঘাটা। ঘটনায় প্রধান অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ। 

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের