নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ধারে নতুন কমিটির দাবি, মোদিকে চিঠি ফরওয়ার্ড ব্লকের

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, এই বিষয়ে আগেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল তবে রাজনৈতিক কারণের জন্য তার প্রত্যুত্তর আসেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি (Netaji) অন্তর্ধান রহস্যের সমাধানের দাবি আবারও জানাতে চলেছে ফরওয়ার্ড ব্লক (Forward Bloc)। দাবি, রহস্যের কিনারা করতে নতুন কমিটি গঠন করা হক। উচ্চ পর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাবে ফরওয়ার্ড ব্লক। নেতাজির তৈরি দলের পক্ষ থেকে বলা হয়েছে, সত্য উদ্ঘাটন করা সরকারের দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ব পালনই হবে দেশপ্রেমের পরিচয়। উল্লেখ্য, এর আগে রহস্য উন্মোচনে গঠিত হয়েছিল শাহনওয়াজ ও  খোসলা কমিশন। তাতে সাফল্য না এলে গঠিত হয় মুখার্জি কমিশন। তবে মনোজ মুখার্জির কমিশনের রিপোর্টকে মান্যতা দেয়নি সংসদ।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, এই বিষয়ে আগেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল তবে রাজনৈতিক কারণের জন্য তার প্রত্যুত্তর আসেনি। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, দেশ ও দেশপ্রেমের স্বার্থে কেন্দ্রকে নেতাজি রহস্য উন্মোচনে সততা দেখাতেই হবে। আবার নতুন করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হক।

উল্লেখ্য, নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রেনকোজির মন্দির থেকে চিতাভস্ম এনে অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য। অন্যদিকে চিতাভস্মের ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ। প্রসঙ্গত, বসু পরিবারের অন্যতম সদস্য জয়ন্তী রক্ষিতও মানতে রাজি নন, তাইহোকু বিমান বন্দরে নেতাজির প্রয়াণ হয়েছে বলে। বারবার উঠেছে গোপন ফাইল (File) প্রকাশ্যে আনার দাবি। নেতাজি সম্পর্কিত নথি প্রকাশ করেছে রাজ্য (State)। নেতাজি সম্পর্কিত কিছু ফাইল প্রকাশ্যে এনেছে কেন্দ্রও (Central)। তবুও হয়নি অন্তর্ধান রহস্যের কিনারা। ফরোয়ার্ড ব্লকের দাবি, রহস্যের কিনারা করতে ফের নতুন করে গঠিত হক উচ্চ পর্যায়ের কমিটি। সেই কমিটি হক সম্পূর্ণ নিরপেক্ষ।

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল