সরকারি চাকরি দেওয়ার নামে ৮৩ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার উপপ্রধান

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে মঙ্গলকোটের ঝিলু ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই উপপ্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বুধবার কাটোয়া আদালতে তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। প্রায় ৮৩ লাখ টাকা প্রতারণা করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মঙ্গলকোটের ঝিলু ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ওই উপপ্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বুধবার কাটোয়া আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই উপপ্রধানের নাম শেখ হেকমত আলি। তিনি মঙ্গলকোটের ঝিলু ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বীরভূম জেলার কীর্ণাহারের বাসিন্দা বদরুদ্দোজা নামে এক ব্যক্তি মঙ্গলকোট থানায় ওই উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বদরুদ্দোজা জানান, তাঁর ছেলের সঙ্গে অভিযুক্ত উপপ্রধানের মেয়ের বিয়ে হয়। সেই সূত্রেই তাঁর সঙ্গে আত্মীয়তা গড়ে ওঠে। বদরুদ্দোজার ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সম্পর্কে বেয়াই হেকমত টাকা দাবি করেন। বেয়াইয়ের কথা মতো টাকা দেয় বদরুদ্দোজা। শুধু নিজের জামাইয়ের বাবার কাছ থেকে নয়, বদরুদ্দোজার সূত্রে আরও আরও ১১ জনকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত উপপ্রধান শেখ হেকমত আলি। এইভাবে মোট ৮২ লাখ ৯০ হাজার টাকা নেয় অভিযুক্ত। এমনকি কয়েকজনকে চাকরির জন্য জয়েনিং লেটারও দেওয়া হয়। যদিও পরে জানা যায় সেগুলি ভুয়ো। এরপরেই বেয়াইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বদরুদ্দোজা। এর পর তদন্তে নেমে মঙ্গলবার রাতে ঝিলু দু’নম্বর পঞ্চায়েতের উপপ্রধান হেকমত আলিকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। নতুন হাটের স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা