Loading live market data...
Loading active stocks...
Connecting...

জগদ্দলে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। বাম ও তৃণমূলের পর এবার পদ্ম-যুগের সূচনা হলো রাইটার্স-নবান্নে।  এই আবহে  জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিবেক নগর এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থল ঘিরে ফেলে জগদ্দল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার (১১ মে) সকালে এলাকার এক বাসিন্দা সবজি আনতে বেরিয়ে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পাশেই নির্মাণ কাজ চলায় প্রথমে তাঁর অনুমান হয়, কোনও শ্রমিক হয়ত ভুলবশত ব্যাগটি ফেলে গিয়েছেন। পরে ব্যাগটি সরাতে গিয়েই তাঁর নজরে আসে ভিতরে থাকা তিনটি তাজা সকেট বোমা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পরে বোমাগুলি উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ।

ভোট মিটতেই এলাকায় এই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বহু বছর ধরে এলাকায় বসবাস করলেও এমন ঘটনার মুখোমুখি আগে কখনও হতে হয়নি বলে দাবি স্থানীয়দের। তাঁদের দাবি, কে বা কারা কী উদ্দেশ্যে ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল খতিয়ে দেখুক প্রশাসন। ইতমধ্যে, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট

মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডায় কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ

বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন

ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য