লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর থেকে রাজ্যের একাধিক রাস্তার নাম বদলের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর যুক্তি ছিল, ‘কলকাতায় কোনও মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না রাস্তার। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না। এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন, মর্যাদা দেবে রাজ্য সরকার।’ সেই পথে হেঁটেই শহর তথা রাজ্যের একাধিক রাস্তার নামকরণে জন্য উপদেষ্টা কমিটি গড়েছে রাজ্য। যাঁর চেয়ারম্যান করা হয়েছে কার্তিক মহারাজকে। সেই কমিটিতে রয়েছেন মুখ্যসচিব, বিজেপি নেতা তথাগত রায় সহ আরও দশজন। এবার সেই কমিটিই শহরের একাধিক রাস্তার নতুন নামকরণের প্রস্তাব দিয়েছে।

সেই তালিকায় রয়েছে, লেনিন সরণি, কার্ল মার্কস সরণি, হো-চি-মিন সরণি। এই তিন রাস্তার নাম আপাতত বদলে নতুন করে রাখার প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে কার্তিক মহারাজের নেতৃত্বাধীন কমিটির তরফে। ওই তিনটি রাস্তার নাম বদলে করা হতে পারে যথাক্রমে দেবপ্রসাদ ঘোষ সরণি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্ত ও মার্টিন লুথার কিং-য়ের নামে। সূত্রের খবর, লেনিন সরণির নাম বদলে রাখা হতে পারে দেবপ্রসাদ ঘোষ সরণি। কার্ল মার্কস সরণির নাম বদলে রাখা হতে পারে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্তের নামে। হো-চি-মিন সরণির নাম বদলে রাখা হতে পারে মার্টিন লুথার কিং সরণি। তবে সবটাই প্রস্তাব আকারে গিয়েছে রাজ্য সরকারের কাছে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে ডন বসকো পর্যন্ত রাস্তার নাম বদল করে রাখা হয়েছে গোপাল মুখোপাধ্যায়ের নামে।

আরও পডুন: জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

রাস্তার নাম বদলের বিষয়ে তথাগত রায় জানিয়েছেন, ‘লেনিন সরণি ছাড়াও আরও কিছু রাস্তার নাম বদলের প্রস্তাব দেওয়া হবে কমিটিতে।’

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন