আর্থিক অনগ্রসরদের এবার থেকে Certificate দেবেন ADM-রা

এবার থেকে প্রতিটি জেলার মহকুমা শাসকদের বদলে EWS Certificate দিতে পারবেন অতিরিক্ত জেলাশাসক বা Additional District Magistrate বা ADM-রা।  

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে আর্থিক অনগ্রসর শ্রেনীর ছেলেমেয়েদের EWS Certificate বা Economically Weaker Section Certificate’র প্রয়োজন হয়। কেননা দেশে এখন সরকারি চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে আর্থিক অনগ্রসর শ্রেনীর ছেলেমেয়েদের জন্য ১০শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা রয়েছে। ওই Certificate পেতে পরিবারের বার্ষিক আয় যেমন ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে তেমনি ১ হাজার বর্গফুট আয়তনের বাড়ি এবং চাষযোগ্য জমি ৫ একরের বেশি থাকা চলবে না। পরিবারের আর্থিক পরিস্থিতি পরিবর্তন হতে পারে এই কথা মাথায় রেখেই EWS Certificate’র মেয়াদ মাত্র ১ বছর করা হয়েছে। প্রতিবছর মার্চ মাসে সেই মেয়াদ শেষ হয়ে যায়। পরের বছরের জন্য আবার নতুন করে সমস্ত নথি দিয়ে আবেদন করতে হয়। বারবার আবেদন করতে হওয়ায় আবেদনকারীরা অনেক সময় হয়রানির অভিযোগ তোলেন। বাংলার(Bengal) ক্ষেত্রেও সেই হয়রানির অভিযোগ রয়েছে। এবার সেই হয়রানি কমাতে পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে প্রতিটি জেলার মহকুমা শাসকদের বদলে EWS Certificate দিতে পারবেন প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসক বা Additional District Magistrate বা ADM-রা।  

আরও পড়ুন APK Fraud নিয়ে শহরবাসীকে সতর্ক করে দিল Kolkata Police

বাংলায় আগে EWS Certificate দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া ছিল মহকুমা শাসক বা SDO-দের হাতে। সেই জায়গায় এবার পরিবর্তন ঘটানো হয়েছে। নয়া সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে Additional District Magistrate বা ADM-রা এই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন। মহকুমা শাসকেরাও আগের মতো এই সার্টিফিকেট আর দিতে পারবেন না। নথিপত্র যাচাইয়ের নিয়ম অবশ্য আগের মতোই থাকছে। আগে মহকুমা শাসক স্বাক্ষর করে শংসাপত্র দিতেন। এখন থেকে সেই কাজটি অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) করবেন। ওই সার্টিফিকেটে যেহেতু চাকরি বা অন্য ক্ষেত্রে সংরক্ষণের সুবিধার বিষয় রয়েছে। তাই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কোনওরকম ফাঁক ফোঁকড় যাতে না থাকে, সেই জন্য ত্রিস্তরীয় যাচাই প্রক্রিয়া করা হয়েছে। তবে তাতে খুব বেশি দেরি হবে না। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে জেলা থেকে শংসাপত্র মহকুমা শাসকের প্রতিনিধিদের হাতে দেওয়া হবে।    

আরও পড়ুন SSC’র চুক্তিভিত্তিক কর্মীর মাইনেতেও দুর্নীতি, মাসে ১ লক্ষ টাকা বেতন

বেকার যুবক যুবতীদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে EWS Certificate’র প্রয়োজন হয়। আবেদনকারীরা মহকুমা শাসকের কাছে প্রয়োজনের উপযুক্ত কারণ জানিয়ে দ্রুততার সঙ্গে সার্টিফিকেট পেয়ে যেতেন। কিন্তু, এবার মহকুমা শাসকের হাতে সেই ক্ষমতা আর থাকছে না। নতুন নিয়মে BDO অফিস থেকে পাঠানো নথি ভায়া মহকুমা শাসক হয়ে জেলায় পাঠানো হবে। জেলার অনগ্রসর কল্যাণ দফতর তা খুঁটিয়ে পরীক্ষা করবেন। তারপর তা যাবে অতিরিক্ত জেলাশাসকের কাছে। তিনি শংসাপত্রে স্বাক্ষর করবেন। এরপর ওই শংসাপত্র মহকুমা শাসকের মাধ্যমে বিডিও অফিসে পৌঁছবে। তারপর আবেদনকারীরা তা হাতে পাবেন। যদিও অনেকে মনে করছেন এই পরিবর্তনে হয়রানি আরও বাড়বে। জরুরি ক্ষেত্রে আবেদনকারীকে জেলায় ছুটতে হবে। গোটা প্রক্রিয়াটি আগের চেয়ে দীর্ঘ হওয়ায় আবেদনকারীদের কাছে সার্টিফিকেট পৌঁছতে তাঁরা আরও দেরি হওয়ার আশঙ্কা করছেন।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের