এই মুহূর্তে

Funny ভিডিও শুটিংকে কেন্দ্র করে মারধর, রেস্তোরাঁর মালিকের ‘দাদাগিরির’ অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: ভাইরাল Funny ভিডিও শুটিংকে কেন্দ্র করে বোলপুরের জামবুনী বাসস্ট্যান্ড এলাকায় মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ইলামবাজারের(Ilambazar) মরুন্ডি গ্রামের বাসিন্দা সঞ্জু শেখের অভিযোগ, ভিডিও’ র শুটিং চলাকালীন তাঁকে প্রকাশ্য রাস্তায় মারধর করা হয়।সঞ্জু শেখের দাবি, ফেসবুকের জন্য Funny ভিডিও শুট করতে গিয়েই আচমকাই তাঁর সঙ্গে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তাঁর অভিযোগ, এলাকার একটি রেস্টুরেন্টের মালিক ও তাঁর সহযোগীরাই এই মারধরের সঙ্গে যুক্ত।

অভিযোগের তীর বোলপুরের শ্রদ্ধাঞ্জলি রেস্টুরেন্টের মালিক মইনুল শেখের(Mainul Sk.) দিকে। সঞ্জু শেখের বক্তব্য, কোনওরকম আইনগত পদক্ষেপ না নিয়েই রেস্টুরেন্ট মালিক নিজের মতো করে ‘দাদাগিরি’ দেখিয়ে তাঁকে মারধর করেন।যদিও অভিযুক্ত মইনুল শেখের দাবি, পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় উত্তেজনা তৈরি হয় এবং সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। তাঁর বক্তব্য অনুযায়ী, বিষয়টি ভুল বোঝাবুঝির ফল।ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে পুরো ঘটনা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের ভূমিকা কী হবে এবং ঘটনার প্রকৃত সত্য কী—তা জানতে অপেক্ষায় গোটা এলাকা। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজনের বক্তব্য কেউই বুঝতে পারেননি এটা funny শুটিং হচ্ছে। পাগল ভেবে মারধর করা হয়েছে। কিন্তু কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কেউ কি এভাবে মারধর করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ–মাংস বন্ধ হবে, পদ্মনেতার ভাইরাল ভিডিও’‌য় বিতর্ক তুঙ্গে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

ছেলেধরা সন্দেহে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, ২৫ জন দোষী সাব্যস্ত, দু’জনের যাবজ্জীবন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 0
Goals
Kick Off 7.30 PM IST
Live Score 0 - 0
Match Status Yet To Begin
Powered by Ei Muhurte