১০ বছরেও রাস্তা হয়নি! ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা কেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাইঘাটার গ্রামীণ চিত্র যেন একই রয়ে গিয়েছে। ভোট এলে প্রতিশ্রুতি, তারপর দীর্ঘ নীরবতা। গোবরডাঙ্গার বেড়গুম-১ পঞ্চায়েতের মেটিয়াগাছি এলাকায় প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।

গাইঘাটা বিধানসভার অন্তর্গত মেটিয়াগাছি এলাকায় বহুদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বনবিবিতলা থেকে মেটিয়াগাছি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা বর্তমানে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে দৈনন্দিন জীবন কার্যত বিপর্যস্ত হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত, লোকসভা বা বিধানসভা—যে কোনও নির্বাচনের আগে প্রার্থীরা এসে রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট মিটলেই আর দেখা মেলে না তাঁদের। গত প্রায় ১০ বছর ধরে একই পরিস্থিতি চলছে বলে দাবি বাসিন্দাদের।

সম্প্রতি এলাকায় প্রচারে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস এসে এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন। গাইঘাটার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, তিনি জিততে না পারায় রাস্তার কাজ করতে পারেননি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বর্তমান জনপ্রতিনিধি সুব্রত ঠাকুর এই সমস্যার সমাধানে কী করেছেন? রাস্তার এই দুরবস্থা শুধু যাতায়াত নয়, জরুরি পরিষেবাতেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: জোফ্রা আর্চারের দাপট, পর পর উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ