বিজ্ঞানের শিক্ষকের শ্বশুরবাড়ির ঠাকুরঘরে টাকার পাহাড়, কত উদ্ধার?

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর : জুয়াচক্রে এবার নাম জড়াল বিজ্ঞানের শিক্ষকের। তদন্তে নেমে আগেই ১০-১২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই নায়াবাজার হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষকের খোঁজ পেল পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, বিজ্ঞানের শিক্ষক অপূর্ব সরকার। তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল জুয়াচক্রের সঙ্গে জড়িত পিন্টু ঘোষের। ধৃতদের মধ্যে পিন্টু ঘোষও ছিল বলে জানা গিয়েছে। বেটিং চক্রে সঙ্গ জড়িত আথকার অভিযোগে কুণাল দাস (৩৪) এবং অপূর্ব সরকার (৩৭)-কে চাম্পাতলি ও কায়স্থপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের ৫ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন।

সূত্রের খবর, বালুরঘাট রঘুনাথপুর এলাকায় অপূর্ব সরকারের শ্বশুর মনোজ মজুমদারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেখানেই ঠআকুর ঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। ঠআকুর ঘর থেকে প্রায় ৫৭ লক্ষ এবং বেডরুমে খাটের নীচ থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তারপরেই পুলিশ অপূর্বর বাড়িতে অভিযান চালিয়ে। টাকার পাহাড় দেখে অবাক তদন্তকারীরা। টাকার মেশিন দিয়ে টাকা গুনে জানা যায়, বিজ্ঞানের শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা এবং ধৃত শিক্ষক অপূর্ব সরকারের বাড়ি থেকে ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তদের সমস্ত নথি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

বেটিং চক্র নিয়ে সোমবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। সেখানে তিনি জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কোথা থেকে এই টাকা এল। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী