Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গৌড়বঙ্গের আক্রান্ত ছাত্রী ও ঘাতক যুবক এখনও সঙ্কটজনক

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গতকালের ঘটনায় আক্রান্ত ছাত্রী ও ঘাতক যুবক দুইজনই এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। যুবকের অবস্থা বেশি খারাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) মালদা জেলার(Malda District) সদর শহর ইংরেজবাজার(English Bazaar)। সেখানেই রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়(Gour Banga University)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে ছুরির কোপ(Stabbed Incident) মারার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন ওই ঘটনা ঘটে। ছাত্রীকে কোপ মারার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত যুবক। দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে জানা গিয়েছে, দুইজনের অবস্থা এখনও বেশ সঙ্কটজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে দু’জনেরই। সেই কারণে তাঁদের অস্ত্রোপচার সফল হলেও এখনও বিপদ কাটেনি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

জখম যুবতীর নাম তনুশ্রী চক্রবর্তী। সে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছে সে। গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা Science Department’র ভবনের ভিতরেই তনুশ্রীর ওপর আক্রমণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার যখন সেই ভবনের অঙ্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস চলছিল তখনই হুট করে সেখানে ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া অলোক মণ্ডল। কার্যত ছুটে এসে তনুশ্রীর গলায় চাকু চালিয়ে দেয় সে। এখানেই শেষ নয়, মেয়েটির গলা কাটার পর নিজের গলাও কেটে ফেলে অলোক। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।  ঘটনার পর দু’জনকেই উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুইজনকেই অস্ত্রপচারের পরে রাখা হয়েছে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। চিকিৎসকেরা জানাচ্ছেন, তাঁদের স্বরনালিতে গভীর ক্ষত রয়েছে। শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে। সেই কারণেই সঙ্কটে রয়েছেন দু’জনেই। তবে ছাত্রীর চেয়ে যুবকের অবস্থা বেশি খারাপ বলে খবর হাসপাতাল সূত্রে।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক গণেশচন্দ্র গাইনের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল দু’জনকে দেখছে। বৃহস্পতিবারই করা হয়েছে অস্ত্রোপচার। স্বরনালিতে ক্ষত থাকায় দু’জনের কেউ কথা বলতে পারছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা না কাটলে তাঁদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। এখনও তাঁরা বিপন্মুক্ত নন। কিন্তু ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দু’জনের কারও বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি এখনও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে আক্রমণ করার পর তাড়া খেয়ে অন্যত্র চলে গিয়েছিলেন যুবক। সেখানে গিয়েও নিজের গলায় একাধিক কোপ মারেন। সেই কারণেই তাঁর ক্ষত তুলনামূলক বেশি বলে মনে করা হচ্ছে।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের