বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে টানা ৫ দিন ধর্না প্রেমিকার

তিন বছর ধরে যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক বলে জানান তরুণী। তাঁর অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্ক করলেও বিয়ের কথা বললে বেঁকে বসে যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে টানা ৫ দিন ধর্নায় বসে আছেন প্রেমিকা। ঘটনাটি মালদা জেলার মানিকচকের কামালপুর সাহাপাড়া এলাকার। ধর্নারত ওই তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

ওই তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তাঁর সঙ্গে একাধিবার শারীরিক সম্পর্ক করেছেন। তিন বছর ধরে যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক বলে জানান তরুণী। তাঁর অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্ক করলেও বিয়ের কথা বললে বেঁকে বসে যুবক। এই পরিস্থিতিতে বিয়ের দাবিতে তাই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন তিনি। অন্যদিকে গত এক মাস ধরে যুবক বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছেন বলে জান গিয়েছে। যুবকের কোনও পাত্তা না মেলায় তাঁর বাড়ির সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তরুণী। বিয়ের দাবিতে টানা ৫ দিন ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশি সভা বসেছে। কিন্তু যুবক বাড়িতে না থাকায় কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অন্যদিকে বিষয়টি নিয়ে প্রেমিকের পরিবারের দাবি, যুবক ওই তরুণীকে বিয়ে করবে কি করবে না সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। যুবকের পরিবারের তরফে জানানো হয়, তারা যদি একে অপরকে ভালোবাসে তাহলে বিয়ে করবে। তবে এ কথা জানানোর পাশাপাশি প্রেমিকের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই বিয়েতে পরিবারের কোনও সম্মতি নেই। এমনকি বিয়ে করলে ছেলে বা মেয়ে কাউকেই বাড়িতে তোলা হবে না বলে জানিয়ে দেন যুবকের মা। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েতের সদস্য এই ঘটনায় পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা