বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্নায় বসলেন প্রেমিকা

হোটেল এবং বাড়ি- এই দু’জায়গাতেই তাঁদের মধ্যে অন্তত ন’বার শারীরিক সম্পর্ক হয়েছে, এমনটাই দাবি ওই যুবতীর৷ বলেন, বিয়ে না করে তিনি কোথাও যাবেন না৷

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন প্রেমিক কিন্তু তারপরেই বিয়ে করতে অস্বীকার করেছেন। আর তাই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিকা। মালদহের রতুয়া থানা এলাকার ঘটনা৷ তরুণীর বাড়ি মালদার  মানিকচক ব্লকে৷

যুবতী জানিয়েছেন, স্ত্রীর মর্যাদা পেতেই প্রেমিকের বাড়ির সামনেই ধর্নায় বসেছেন তিনি। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ পুলিশকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন৷

 তরুণীর দাবি, প্রায় এক বছর আগে একটি বিয়েবাড়িতে তাঁর সঙ্গে রতুয়ার এক যুবকের পরিচয় হয়৷ সেই পরিচয় থেকেই প্রেম (LOVE AFFAIR)৷ তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল৷ দাবি, প্রেমিকের সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন৷ এমনকি থেকেছেন হোটেলেও। আরও দাবি, যুবতীর পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে প্রেমিক তাঁর বাড়িতেও আসতেন৷ হোটেল এবং বাড়ি- এই দু’জায়গাতেই তাঁদের মধ্যে অন্তত ন’বার শারীরিক সম্পর্ক হয়েছে, এমনটাই দাবি ওই যুবতীর৷ অভিযোগ, প্রেমিক তাঁকে কথা দিয়েছিলেন, বিয়ে করবেন বলে৷ অভিযোগ, বিয়ে করবে বলে প্রেমিক তাঁকে নিজের বাড়িতেও ডেকেছিলেন৷ তারপরেই ওই যুবতী চলে আসেন যুবকের বাড়িতে৷ কিন্তু প্রেমিকের দেখা পাননি, অভিযোগ এমনটাই৷  আরও অভিযোগ, যুবকের পরিবারের সদস্যরা তাঁকে অন্য কোথাও লুকিয়ে রেখেছেন৷ যুবতী জানিয়েছেন, প্রেমিকের দেখা না পেয়ে তিনি এই গ্রামেই মাসির বাড়িতে রাত কাটিয়েছেন৷ বৃহস্পতিবার  সকালে তিনি আবারও প্রেমিকের বাড়িতে যান৷ অভিযোগ, যুবকের মা, বোনরা যুবতীকে  মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন৷ এরপরেই প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন তরুণী৷ তাঁর দাবি, তাঁর কাছে নিজেদের সম্পর্কের একাধিক প্রমাণ রয়েছে৷ এদিন তিনি বলেন, প্রেমিককে বিয়ে না করে তিনি অন্য কোথাও যাবেন না৷

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন