নিজ কেন্দ্রেই গো ব্যাক ও কালো পতাকা মন্ত্রী সিদ্দিকুল্লাকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্তেশ্বর : নিজের বিধানসভা কেন্দ্রে গিয়েই কালো পতাকা দেখার সঙ্গে গো ব্যাক স্লোগান শুনতে হল মন্ত্রীকে।বৃহস্পতিবার মন্তেশ্বরের মালডাঙা বাজারে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ঢুকতেই দলের কর্মীরাই তাঁকে গো ব্যাক স্লোগান দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে কালো পতাকাও দেখায় দলীয় কর্মীরা।

অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের আঙ্গুলিহেলনে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে। স্লোগান দেওয়ার সঙ্গে তাঁর দিকে তেড়েও আসে। পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, পুলিশ গোটা বিষয়টি দেখেও কিছু করেনি।চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারতো। কিন্তু তা করেনি।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মন্তেশ্বর মালডাঙা বাজারে গিয়েছিলেন মন্তেশ্বরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী। সেখানেই একদল লোক তাঁকে দেখেই তেড়ে আসে। হাতে কালো পতাকা, মুখে গো ব্যাক স্লোগান। তাঁরা বলে, সিদ্দিকুল্লা হায় হায়, মন্তেশ্বর তোমাকে চায় না। এই ঘটনার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেচে হয় পুলিশকে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছেন, সিদ্দিকুল্লা চৌধুরী নিজের স্বার্থ রক্ষা করতেই মন্তেশ্বরে আসেন। তা না হলে আসেন না। বিধায়ক হয়েও কোনও পরিষেবা তাঁর কাছ থেকে মেলে না। তাই মন্তেশ্বরের মানুষ তাঁকে টায় না। তবে মন্ত্রীর ওপরে যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা কেউ দলের কর্মী নয় বলেই জানিয়েছেন তিনি। তারা সকলেই গুণ্ডা। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে  অবগত করবেন। পুরো ঘটনাটাই পরিকল্পনামাফিক করা হয়েছে।

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক