গোঘাটে জলাশয় থেকে মহিলার হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,গোঘাট: পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলি জেলার গোঘাটের কোটা এলাকায়। কোটার জলায় সোমবার দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যদিও শুধুমাত্র হাড়গোড় ও মাথার খুলি অবশিষ্ট রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তার ভরে দেহটি উদ্ধার করে। কোটা(Kota) এলাকার এক বছর তিরিশের গৃহবধূ শ্যামলী সাঁতরা(Shymali Santra) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই দেহ সেই বধূর বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন। এমনকী বধূর পরিবার থেকে তাঁর কোনও খোঁজখবর নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, নিখোঁজ বধূ স্থানীয় নকুণ্ডা পঞ্চায়েতের প্রধানের পরিবারের সদস্য। তাঁরা প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, ওদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না। যদিও খুন করা হয়ে থাকে তাহলে পুলিশ-প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক। গোঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা অনিমা দাস। তার দাবি নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে। ছাড়িয়েও পঞ্চায়েত প্রধান কেন এই দেহ উদ্ধার হওয়ার পর কোন বাড়তি উদ্যোগ নিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ওরা গৃহবধুর ওপর এই ধরনের অত্যাচারের ঘটনায় এলাকার মানুষ সরব হয়েছেন। তারা দোষী ব্যক্তি গ্রেফতার না হলে জোরদার আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন। পুলিশ মৃতদেহর ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। কারণ ময়না তদন্তের রিপোর্টে ওই মৃতদেহের মৃত্যুর কারণ জানা যাবে। পরিষ্কার হবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি খুন করে ওই জলাশয়ে মৃতদেহ ফেলা হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক