ধান চাষীদের জন্য সুখবর, কুইন্ট্যাল পিছু ১১৭টাকা দাম বাড়াল রাজ্য সরকার

রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কুইন্ট্যাল পিছু ধানের দাম ১১৭টাকা বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক কালের বন্যায় রাজ্যের বুকে প্রায় ২ লক্ষ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। তার পরে পরেই ধানের দাম বাড়িয়ে দিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এর সুফল পেতে চলেছেন রাজ্যের ধান চাষীরা(Paddy Farmers)। রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য(Minimum Support Price of Paddy) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মরশুমে রাজ্য সরকার চাষিদের কুইন্ট্যাল পিছু ২১৮৩ টাকা ধানের দাম দিয়েছিল। এবার তা ১১৭টাকা(Per Quintal 117 Rupees Increased) বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে। শুধু দাম বাড়ানোই নয়, ধান চাষিদের সুবিধার জন্য প্রতিটি জেলাতেই ক্রয়কেন্দ্র(Paddy Procurement Center) বাড়ানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকা থেকে ধান সংগ্রহ করার জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গিয়ে চাষিদের থেকে খাদ্য দফতর(Food Department) সরাসরি ধান কিনবে।

আরও পড়ুন, পুজোর পরে নভেম্বরের শেষে শুরু হতে পারে ‘দুয়ারে উদ্যম’ শিবির

আগে খোলা বাজারে ধানের দাম বেশি থাকত। চাষিরা ক্রয়কেন্দ্রে না গিয়ে ফড়েদের ধান বিক্রি করত। অধিকাংশ জেলা ধান কেনার টার্গেট পূরণ করতে পারত না। কিন্তু, গত বছরও ধানের দাম সরকার বেশি দেওয়ায় অধিকাংশ জেলা ধান কেনার টার্গেট ছুঁয়ে ফেলেছে। ধান কেনার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা এক নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থানে হুগলি রয়েছে। সামনের মরশুমে প্রতিটি জেলাতেই ধান কেনার টার্গেট বাড়ানো হয়েছে। অনেক সময় ফড়েরা অন্যের নথি দিয়ে ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করে। তারা সেটা যাতে করতে না পারে তার জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। নাম নথিভুক্ত হওয়ার পর চাষিদের আঙুলের ছাপ দিতে হবে। তবে এবার থেকে বর্গাদাররাও ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। তবে তাঁদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিতে হবে।

আরও পড়ুন, বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদি সরকারের, আবাস যোজনায় ১৯০ কোটির বরাদ্দ বাংলাকে

সামনের মরশুমে ধান কেনার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সক্রিয়ভাবে নামানো হচ্ছে। এছাড়া বেনফেড, নাফেড, কনফেড-এর মতো সংস্থাগুলিও ধান কিনবে। ধান ভেঙে চাল করার জন্য রাইসমিলগুলির কাছ থেকেও আবেদনপত্র নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে। সরকার ধানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় চাষিরা খুশি। কৃষিক্ষেত্রে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। সারের দাম আকাশ ছোঁয়া। এবছর অনেক জমিতে দু’বার ধান রোপণ করতে হয়েছে। ধানের দাম না বাড়ানো হলে চাষিরা সমস্যায় পড়তেন। মূল্যবৃদ্ধির জন্য চাষিদের নাভিশ্বাস উঠেছে। সরকার দাম বাড়িয়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সব চাষি যাতে ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে সেটা দেখা দরকার। বিভিন্ন অজুহাত দেখিয়ে চাষিদের ক্রয়কেন্দ্র থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া ধানে ধুলো রয়েছে বলে চাষিদের বিপাকে ফেলার প্রবণতা রয়েছে। এমনটাই দাবি ধান চাষীদের।

ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে