কর্মসংস্থানে সুখবর, পঞ্চায়েত দফতরে হাজার-হাজার কর্মী নিয়োগ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে সুখবর। রাজ্যে এবার পঞ্চায়েত দফতরের বিভিন্ন পদে হাজার হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। বৃহস্পতিবার নতুন নিয়োগের ব্যাপারে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা। বৈঠকের পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, পঞ্চায়েত দফতরের ৭২১৬টি শূন্যপদে নিয়োগ হবে। তারমধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৬৬৫২টি পদে নিয়োগ হবে। পাশাপাশি পঞ্চায়েত সমিতি স্তরে ৫৬৪টি পদে নিয়োগ হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে পঞ্চায়েত স্তরে রাজ্যে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে।

এর আগে পঞ্চায়েত দফতরের কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার জন্য অনুরোধ এসেছিল। সেইমতো জেলাপরিষদ, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে যে ৩০ হাজার কর্মী রয়েছেন, তাঁদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা হল। পাশাপাশি পেনশন প্রাপক যে ২০ হাজার কর্মী রয়েছেন, তাদেরকেও স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা হল।‘ পঞ্চায়েত দফতরের কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার পর এবার সেই পঞ্চায়েত স্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে উদ্বাস্তু কলোনিগুলিকে বলা হবে ‘স্থায়ী ঠিকানা’। কেন্দ্রীয় সরকার যখন রাজ্যে সিএএ কার্যকর করার উদ্যোগ নিচ্ছে, তখন রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যে ৯৯ শতাংশ উদ্বাস্তু কলোনিকে জমির পাট্টা দিয়েছে রাজ্য।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস