মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: পোস্টাল ব্যালটে নাকি অনিয়ম! মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলের নির্বাচনী কর্মীদের ট্রেনিং সেন্টারে পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে গিয়ে এমনই অভিযোগ তুললেন সরকারি কর্মচারীরা।

তাদের অভিযোগ, নির্বাচন আচরণবিধির ভঙ্গ করে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছিল মধ্যমগ্রাম গার্লস হাইস্কুলে। ভোট ব্যালটে ছিল না কোনওরকম সিল এবং নম্বর। সেই দাবি জানিয়ে স্কুলের ভিতরেই বিক্ষোভ দেখাতে থাকেন পোস্টাল ব্যালটে ভোট দিতে আসা ভোট কর্মীরা।

জানা গিয়েছে, অনিয়িমের অভিযোগ প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে এআরওকে জানানো হয়। কিন্তু কোনও ফল না হওয়ায় মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ আসলে তদন্তকারী আধিকারিক ভোটদাতাদের কাছ থেকে একটি অভিযোগ পত্র গ্রহণ করেন। অভিযোগ পত্রে বলা হয়, ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরেই পরিচয় পত্র ছাড়া বহু অপরিচিত লোক ছিল। যারা কোনওরকম ভাবে পোস্টাল ব্যালট ভোটগ্রহণ কেন্দ্রের সঙ্গে যুক্ত নয়। আর তাতেই নিরাপত্তাহীনতায় ভোগেন ভোট কর্মীরা। রীতিমতো বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মচারীরা। নজির বিহীন এই ঘটনায় হতবাক ভোট কর্মীরা।

সম্প্রতি, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হতেই অনিয়মের অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুর জেলায়। যার প্রতিবাদে ভোট দিতে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভোটকর্মীরা। তাঁদের বক্তব্য, সিল এবং গালা না দিয়েই বাক্সে পোস্টাল ব্যালট ফেলা হচ্ছিল। এমনকি, বাক্স থেকে আবার তুলে নেওয়া হচ্ছিল ব্যালট। এই বিষয়টি নজরে আসতেই বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর