পর্যটক টানতে সেজে উঠবে সুন্দরবন

সুন্দরবনে পর্যটক টানতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। চলতি বছরেই সুন্দরবনকে ঘিরে তৈরি হতে চলেছে নতুন পর্যটন পরিকাঠামো।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে পর্যটক টানতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। চলতি বছরেই সুন্দরবনকে ঘিরে তৈরি হতে চলেছে নতুন পর্যটন পরিকাঠামো। দখিন রায়ের খাস তালুকে সরকারি পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন-কেন্দ্র হিসেবে সুন্দরবন আরও বেশি পর্যটক টানতে পারবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগে রাজ্য বিধানসভায় বাংলার পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছিলেন, সুন্দরবনে পর্যটন পরিকাঠামো উন্নত করার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার সুন্দরবনে নতুন পরিকাঠামোর জন্য পরিকল্পনা করছে বলে জানিয়েছিলেন তিনি। সুন্দরবনের মত সেরা পর্যটন-কেন্দ্রকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য পরিবেশ-বান্ধব হোটেল নির্মাণের পাশাপাশি বিনোদনের জন্যও কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ঘিরে পুরো প্রকল্পটি তৈরি হবে। পর্যটকদের জন্য সুন্দরবনে প্যাকেজ ট্যুর চালু করেছে রাজ্য সরকার। ব-দ্বীপের জঙ্গলের ভেতর রোমহর্ষক পরিবেশ উপভোগ করার লঞ্চ চালু করা হয়েছে।  এই পরিকাঠামো আরও উন্নত করার পাশাপাশি সুন্দরবনের উন্নয়নের জন্য অন্যান্য পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

সরকারি সূত্রে খবর, কাশ্মীরের ডাল লেকের হাউসবোটগুলির আদলে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৬ মাসের মধ্যে সুন্দরবনে হাউসবোট পরিষেবা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। যা পর্যটকদের আরও মনোরঞ্জন করবে বলে মনে করছেন ভ্রমণপিপাসুরা। সরকারি হিসেব মতে, বর্তমানে সুন্দরবনের জঙ্গলে প্রায় ৪০০-এর বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। রয়েছে অন্যান্য বন্যপ্রাণীও। সুন্দরবনকে দেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী