বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা উঠে এলো রাজ্যপালের ভাষণে

কেন্দ্র টাকা দিলে রাজ্য আবার আবাস যোজনায় ও গ্রামীণ সড়কের কাজে শীর্ষস্থান দখল করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রতি কেন্দ্র সরকার বঞ্চনা করছে বলে একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই কেন্দ্রীয় বঞ্চনার কথা উঠে এলো বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের (Governor) ভাষণে। রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র যে দিচ্ছে না, সেই বিষয়টি বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যের সাংবিধানিক প্রধানের ভাষণে উঠে এসেছে। কেন্দ্র টাকা দিলে রাজ্য আবার আবাস যোজনায় ও গ্রামীণ সড়কের কাজে শীর্ষস্থান দখল করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

বুধবার ভাষণে রাজ্যপাল পড়েন, ‘আমার সরকার রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত অত্যন্ত জনপ্রিয় ও জনমুখী নীতি অবলম্বন করেছে তার ফলে এই রাজ্য সাধারণ মানুষের প্রাথমিক চাহিদাগুলি মেটানোর নিরিখে দেশের অগ্রনী রাজ্যগুলির অন্যতম হয়ে উঠেছে।’

তিনিআরও বলেন, ‘তবে যে তিনটি ক্ষেত্রে এ বছর আমরা বিশেষ সাফল্য অর্জন করতে পারিনি সেগুলি হল— এমজি এন আরইজিএ, গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়ক। ২০২১-২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রগুলিতে প্রথম স্থানে ছিল। কিন্তু এ বছর রাজ্য এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে তার প্রাপ্য টাকা পায়নি। ১১,৮০০ কোটি টাকারও বেশি পাওনা এখনও বকেয়া রয়েছে। এর ফলে সাধারণ মানুষের কল্যাণসাধনের লক্ষ্যে প্রতিশ্রুতি পূরণের কাজে রাজ্য সরকারকে প্রভূত অসুবিধা ও অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। দরিদ্র জনসাধারণের স্বার্থে কেন্দ্রীয় সরকার শীঘ্রই টাকা পাঠাবে বলে আমি আশা রাখি এবং আমার স্থির বিশ্বাস যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা পেয়ে গেলে পশ্চিমবঙ্গ এমজিএনআরইজিএ গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়কের ক্ষেত্রগুলিতে পুনরায় শীর্ষস্থান অধিকার করবে।’

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল